ভাল্লুকের আক্রমণে ক্যানাডায় মৃত কেরালার যুবক - 24 Ghanta Bangla News
Home

ভাল্লুকের আক্রমণে ক্যানাডায় মৃত কেরালার যুবক

Spread the love

এই সময়: ক্যানাডায় ভারতীয়দের বিপদ যেন আর কাটছেই না। এ বার ক্যানাডায় ভাল্লুকের হানায় প্রাণ গেল কেরালার এত যুবকের। ঘটনাটি তিন সপ্তাহের বেশি আগের, ৮ মে ঘটেছে ক্যানাডার পশ্চিম প্রান্তের সাসকাচেওয়ান প্রভিন্সের এক দুর্গম জায়গায়। সেখানে একটি সংস্থা ইউরেনিয়াম অনুসন্ধান করার কাজ চালাচ্ছিল, আর ওই যুবক সেখানেই কাজ করতেন। যুবকের উপর ভাল্লুক হামলা করার পরেই অন্য এক কর্মী গুলি করে মারেন প্রাণীটিকে।

সরকারি সূত্রের খবর, মৃত যুবকের নাম ঋষিকেশ কোলোথ, বয়স ২৭। কেরালার এই যুবক মিক্সড মার্শাল আর্টস-এ কেরিয়ার গড়ার স্বপ্ন দেখতেন। তিনি বছর তিনেক আগে ক্যানাডায় যান তাঁর দাদা অর্জুনের কাছে। অর্জুন থাকতেন ব্রিটিশ কলম্বিয়া প্রভিন্সের পেন্টিংটনে। ঘটনার সময় তিনি ভ্যাঙ্কুভারের ইউরেনিয়ামএক্স ডিসকভারি কর্প নামের সংস্থার কনট্র্যাক্ট টেকনিশিয়ান হিসেবে কর্মরত ছিলেন। কাজটি হচ্ছিল সাসকাচেওয়ান প্রভিন্সের সবচেয়ে বড় শহর সাসকাটুন থেকে ৮৫০ কিলোমিটার উত্তর পূর্বের নর্ডবাই লেকের কাছে।

ক্যানাডায় চাকরির পাশাপাশি কোলোথ এক দশকেরও বেশি সময় বক্সিংয়ে প্রশিক্ষণ নিয়েছিলেন। তিনি পেশাদার এমএমএ কেরিয়ারের স্বপ্ন দেখতেন। তাঁর আশা ছিল, আল্টিমেট ফাইটিং চ্যাম্পিয়নশিপে কোনও এক দিন তিনি অংশ নিতে পারবেন। এ কথা জানিয়েছেন মৃত যুবকের দাদা অর্জুন।

যে সংস্থার হয়ে কোলোথ কাজ করছেন, সেই ডিসকভারিএক্স-এর সিইও এসেন বোল্ডখু এক শোকবার্তায় বলেছেন, ‘এই মর্মান্তিক ঘটনায় আমরা শোকাহত। আমাদের সব কর্মী ও কনট্র্যাক্টর, যাঁরা বিভিন্ন প্রজেক্টে কাজ করছেন, তাঁদের নিরাপত্তা সবসময়েই আমাদের অগ্রাধিকার থাকবে।’ সাসকাচেওয়ান বন্যপ্রাণ সংরক্ষণ বিভাগ ও রয়্যাল ক্যানাডিয়ান মাউন্টেড পুলিশ বিষয়টির তদন্ত করছে।

সাসকাচওয়ান প্রভিন্সে ভাল্লুকের হানায় মানুষের মৃত্যুর ঘটনা খুবই বিরল বলে বন বিভাগের দাবি। কোলোথের মৃত্যু এই পর্যন্ত সাসকাচেওয়ানে ভাল্লুকের আক্রমণে মৃত্যুর চতুর্থ ঘটনা। শেষ বার এই ধরনের ঘটনা এই প্রভিন্সে ঘটেছিল ২০২০ সালের আগস্টে। বাফালো ন্যারোজ়-এর কাছে এক ৪৪ বছরের মহিলা মারা গিয়েছিলেন ভালুকের থাবায়।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *