Elachi-Mishri: রোজ সকালে এগুলি খেলেই পেট থাকবে সুস্থ, দ্রুত কমবে ওজন
এলাচি-চা বা মিছরির জলের উপকারিতার কথা সকলেরই জানা। গলা খুশখুশ থেকে মাথা ধরা বা সর্দি-কাশিতে যেমন এলাচি-চা খুব কার্যকর, তেমনই গরমে শরীর ঠান্ডা রাখতে ও হজমক্ষমতা বাড়াতে মিছরির জলের জুড়ি নেই
এলাচি এবং মিছরির অনেক স্বাস্থ্যগুণ রয়েছে। এগুলি আলাদাভাবে খেলে যেমন উপকার পাওয়া যায়, তেমনই এলাচি ও মিছরি একসঙ্গে খাওয়ার বিশেষ স্বাস্থ্যগুণ রয়েছে
এলাচি ও মিছরিতে ভিটামিন-সি সহ নিয়াসিন, ক্যালসিয়াম, পটাসিয়ামের মতো অনেক পুষ্টি উপাদান রয়েছে, যেগুলি শরীরের জন্য খুব উপকারী
এলাচি ও মিছরি একসঙ্গে খেলে পরিপাকতন্ত্রের সমস্যায় দারুণ কাজ হয়। ফলে কোষ্ঠকাঠিন্যর সমস্যা থাকলে নিয়মিত এলাচি ও মিছরি খান
অনেকেই মুখের আলসারের সমস্যায় ভোগেন। এলাচি ও মিছরি একসঙ্গে খেলে এই সমস্যার অনেকটা সমাধান হয়। এমনকি এলাচি ও মিছরিতে উপস্থিত বৈশিষ্ট্যগুলি মুখের আলসারের কারণে রক্তপাত কমাতেও উপকারী
এলাচিতে রয়েছে ভিটামিন-সি, যা শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। নিয়মিত এলাচি খেলে সিজন ফ্লু দূরে থাকবে। যাদের পেটে আলসারের সমস্যা রয়েছে, তারা এলাচির সঙ্গে মিছরি খেলে পেটেও সমস্যা হবে না
যাঁরা দেহের ওজন কমানোর চেষ্টা করছেন, তাঁরা রোজ সকালে এলাচি আর মিছরির গুঁড়ো খান। এটা দেহের ওজন কমাতে সাহায্য করে
শরীর দুর্বল লাগছে? এলাচিতে ভিটামিন, আয়রন, ক্যালসিয়ামের মতো পুষ্টিগুণ রয়েছে। মিছরির সঙ্গে এলাচি খেলে শরীরের দুর্বলতা কমবে







