রাতে ঘরের পাশ দিয়ে ঘুরছিল ‘সে’, তারপরই উধাও স্ত্রী, রক্তমাংসের মানুষটাকে এই অবস্থায় দেখে শিউরে উঠল গোটা গ্রাম – Bengali News | Woman’s Body Found inside 16 Meter Massive Python Snake after it swallowed her in Indonesia
জাকার্তা: বাড়ির সামনেই কাজ করছিলেন। হঠাৎই উধাও হয়ে যান ওই মহিলা। রাতভর খোঁজাখুঁজি করেও কোথাও পাওয়া যায়নি তাঁকে। শেষে জঙ্গলের ভিতর থেকে মিলল তার হদিস, কিন্তু ততক্ষণে আর কিছু করার নেই, কারণ ততক্ষণে পাইথনের পেটে চলে গিয়েছেন মহিলা। গোটা একজন মহিলাকেই গিলে খেল ১৬ ফিটের একটি পাইথন সাপ। দৃশ্য দেখে ভয়ে-আতঙ্কে পাথর হয়ে যান সকলে।
ঘটনাটি ঘটেছে মধ্য ইন্দোনেশিয়ায়। দক্ষিণ সুলাওয়েসি প্রদেশের কালেমপাং গ্রামের বাসিন্দা বছ পয়তাল্লিশের ফারিদা বৃহস্পতিবা রাত থেকে উধাও হয়ে গিয়েছিলেন। ঘরে সেই সময়ে তাঁর চার সন্তান ছিল। পরে স্বামী এসে স্ত্রীকে খুঁজে না পেতেই শোরগোল পড়ে যায়। রাত থেকেই গ্রামবাসীরা তল্লাশি শুরু করেন। পরেরদিন সকালেও খোঁজা হয়। শেষ পর্যন্ত শুক্রবার রাতে এক গ্রামবাসী লক্ষ্য করেন যে জঙ্গলে এক জায়গায় ওই মহিলার জুতো পড়ে থাকতে দেখা গিয়েছে।
গ্রামবাসীরা সকলে ছোটেন ওই জায়গায়। সেখান থেকে কিছুটা দূরেই একটি মৃতপ্রায় পাইথন সাপ দেখতে পান, যার পেট অস্বাভাবিক রকমের ফোলা ছিল। এরপরই গ্রামবাসীরা সাপটির পেট কাটার সিদ্ধান্ত নেন। পেট কাটতেই ওই মহিলার মাথা দেখা যায়। এরপরে বাকি পেট চিড়ে ওই মহিলার দেহ বের করা হয়। দেহের পোশাকও অক্ষত ছিল মহিলার। তবে সাপের প্যাঁচে তার শরীরের হাড়গোড় ভেঙে যায়।
প্রসঙ্গত, পাইথনের মানুষ গিলে খাওয়ার ঘটনা অত্যন্ত বিরল হলেও, সম্প্রতি কয়েক বছরে এই ধরনের কয়েকটি ঘটনা ঘটেছে। এর আগে গত বছর আট মিটার দীর্ঘ একটি পাইথন সাপ এক কৃষককে গিলে খাওয়ার চেষ্টা করেছিল। তার আগে ২০১৮ সালেও ৫৪ বছরের এক মহিলাকে জীবন্ত গিলে খেয়েছিল ৪ মিটারের একটি পাইথন।