৬ মাস থেকে ১ বছরের মধ্যেই ফের লোকসভা নির্বাচন? বড় দাবি কংগ্রেস নেতার - Bengali News | Congress Leader Bhupesh Baghel Says India Will See Mid Term Lok Sabha Election Within 1 Year, Asks Party Workers to be Prepared - 24 Ghanta Bangla News
Home

৬ মাস থেকে ১ বছরের মধ্যেই ফের লোকসভা নির্বাচন? বড় দাবি কংগ্রেস নেতার – Bengali News | Congress Leader Bhupesh Baghel Says India Will See Mid Term Lok Sabha Election Within 1 Year, Asks Party Workers to be Prepared

নয়া দিল্লি: সদ্য মিটেছে লোকসভা নির্বাচন। সরকার গঠন এখনও হয়নি, তার মধ্যেই ফের উঠল নির্বাচনের প্রসঙ্গ। ছত্তীসগঢ়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা কংগ্রেস নেতা ভূপেশ বাঘেল দাবি করলেন, এক বছরের মধ্যেই ফের লোকসভা নির্বাচন হতে চলেছে।

একদিকে যেখানে শুক্রবার বৈঠকে বসেছিল এনডিএ, সেখানেই আজ বৈঠক করবে কংগ্রেস নেতৃত্বও। তার আগেই শুক্রবার ভূপেশ বাঘেল দাবি করলেন, এক বছরের মধ্যেই ফের লোকসভা নির্বাচন হতে চলেছে। দলীয় কর্মীদের উদ্দেশে তিনি বলেন, “আপনারা সবাই প্রস্তুত থাকুন। ৬ মাস থেকে ১ বছরের মধ্যেই আবার নির্বাচন হতে চলেছে।”

একযোগে উত্তর প্রদেশ, রাজস্থানের মুখ্যমন্ত্রী ও মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রীকে আক্রমণ করে ভূপেশ বাঘেল বলেন, “যোগী আদিত্যনাথের চেয়ার কাঁপছে, ভজন লাল শর্মা কাঁপছে, এমনকী ফড়ণবীসও ইস্তফা দিচ্ছেন।”

প্রধানমন্ত্রীকেও আক্রমণ করতে ছাড়েননি ছত্তীসগঢ়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, “এবার উট পাহাড়ের নীচে এসেছে। আগে যারা দিনে তিনবার পোশাক বদলাত, তারাই এখন এক জামা পরে তিনটি অনুষ্ঠানে যাচ্ছেন। এখন তারা খানা-পিনা বা কী পরছেন, সে বিষয়ে গুরুত্ব দেন না। জনগণ ওদের উচিত শিক্ষা দিয়েছে। যারা দল ভাঙতে চায়, মুখ্যমন্ত্রীকে জেলে পুড়ে, ভয় দেখাতে চায়, তাদের শিক্ষা দিয়েছে জনগণ।”

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *