Srerampur Election 2024 Result LIVE: শ্রীরামপুরে ফের কল্যাণ? জেনে নিন প্রতি রাউন্ডের আপডেট – Bengali News | Srerampur West Bengal Lok Sabha Election Result 2024 Counting Updates Kabir Shankar Bose BJP, Kalyan Banerjee TMC, Dipsita Dhar CPIM Winner in bangla
জেনে নিন প্রতি রাউন্ড গণনার আপডেট
শ্রীরামপুর: কখনও সিপিএম। কখনও কংগ্রেস। ১৯৫১ সালের প্রথম লোকসভা নির্বাচন থেকে ১৯৯৮ সাল পর্যন্ত এই দুই দলের দখলেই ছিল শ্রীরামপুর। ১৯৯৮ সালে প্রথমবার এখানে ফোটে ঘাসফুল। তৃণমূলের টিকিটে সাংসদ হন আকবর আলি খন্দকার। ২০০৪ সালে শ্রীরামপুরে ফের উড়ে লাল পতাকা। তবে ২০০৯ সাল থেকে এই কেন্দ্র রাজ্যের শাসকদলের দখলে। তৃণমূলের কল্যাণ বন্দ্যোপাধ্যায়ই পরপর তিনবার জিতেছেন। এবারও ঘাসফুলের প্রার্থী তিনি। বিজেপির প্রার্থী কবীরশঙ্কর বসু। সম্পর্কে তিনি কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের প্রাক্তন জামাই। আর সিপিএমের তুরুপের তাপস দীপ্সিতা ধর। ত্রিমুখী লড়াইয়ে কে জিতবেন? জেনে নিন প্রতি রাউন্ড ভোট গণনার আপডেট।
শ্রীরামপুর: