Maharashtra Lok Sabha Election Results 2024: দল ভাঙানোর মাশুল! 'পাওয়ার' হারালেন অজিত, 'একা' একনাথ - Bengali News | Lok Sabha Election 2024 Results: Uddhav Thackeray Sharad Pawar Stands Still in Maharashtra, INDIA Leads with 28 Seats, NDA Leading in 19 Seats - 24 Ghanta Bangla News
Home

Maharashtra Lok Sabha Election Results 2024: দল ভাঙানোর মাশুল! ‘পাওয়ার’ হারালেন অজিত, ‘একা’ একনাথ – Bengali News | Lok Sabha Election 2024 Results: Uddhav Thackeray Sharad Pawar Stands Still in Maharashtra, INDIA Leads with 28 Seats, NDA Leading in 19 Seats

মুম্বই: দল ভাঙানোর মাশুল দিতে হচ্ছে বিজেপিকে? মহারাষ্ট্রের ভোটের গ্রাফ অন্তত তাই বলছে। শিবসেনা ও ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টিকে ভাঙিয়েছে বিজেপি। সরকারও গঠন করেছে। প্রত্যাশা ছিল, লোকসভা নির্বাচনে দারুণ ফল করবে এনডিএ (NDA)। কিন্তু ভোট গণনার ৭ ঘণ্টা পর দেখা যাচ্ছে, একা বিজেপি এগিয়ে থাকলেও, ইন্ডিয়া জোট (INDIA Alliance) কিন্তু মোট আসনের হিসাবে ঢের এগিয়ে।

শিবসেনা ভেঙে বিজেপির সঙ্গে হাত মিলিয়েছিলেন একনাথ শিন্ডে (Eknath Shinde)। উদ্ধব ঠাকরে(Uddhav Thackeray)-র কাছ থেকে ‘আসল’ শিবসেনার (Shiv Sena) পরিচয় কেড়ে নিয়েছেন। তার মাসখানেক পর একই ঘটনার পুনরাবৃত্তি হয় ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টির (NCP) সঙ্গেও। অজিত পওয়ার (Ajit Pawar) যোগ দেন বিজেপি-শিবসেনার সরকারে। ভেঙে যায় শরদ পওয়ারের (Sharad Pawar) এনসিপি। পরিচয়ও খোয়াতে হয়। আসল-নকলের এই খেলায় কিন্তু দল ভাঙা নেতারাই পর্যুদস্ত ভোটের লড়াইয়ে। পিছিয়ে একনাথ শিন্ডের শিবসেনা, অজিত পওয়ারের এনসিপি।

লোকসভা নির্বাচনে দ্বিতীয় সর্বাধিক আসন মহারাষ্ট্রেই। ৪৮টি আসন সেখানে। দুপুর ৩টে পর্যন্ত গণনায় দেখা যাচ্ছে, মহারাষ্ট্রে বিজেপি ১৩ আসনে এগিয়ে। সেখানেই সমানে সমানে টক্কর দিচ্ছে কংগ্রেস, তারা এগিয়ে ১১টি আসনে। শিবসেনা (উদ্ধব বালাসাহেব ঠাকরে)-র দল এগিয়ে ১১টি আসনে। শরদ পওয়ারের এনসিপি এগিয়ে ৬টি আসনে। সেখানেই বিজেপির জোটসঙ্গী  একনাথ শিন্ডের শিবসেনা, যারা আসল শিবসেনা নামেই পরিচিত, তারা ৫টি আসনে এগিয়ে। অজিত পওয়ারের এনসিপি মাত্র ১ আসনে এগিয়ে।

জোটের হিসাব করলে, এনডিএ-র অধীনে বিজেপি, একনাথ শিন্ডের শিবসেনা ও অজিত পওয়ারের এনসিপি মিলিয়ে ১৯টি আসনে এগিয়ে। সেখানেই ইন্ডিয়া জোটে কংগ্রেস, উদ্ধব ঠাকরের শিবসেনা ও শরদ পওয়ারের এনসিপি মিলিয়ে ২৮টি আসনে এগিয়ে। অর্থাৎ এনডিএ-র থেকে বেশ অনেকটাই এগিয়ে ইন্ডিয়া।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *