Oral Hygiene: রোজ এ ভাবে দাঁতের যত্ন নিন! নাহলে অকালে ফোকলা হয়ে যাবেন - Bengali News | Tips for maintaining good oral hygiene habits at home - 24 Ghanta Bangla News
Home

Oral Hygiene: রোজ এ ভাবে দাঁতের যত্ন নিন! নাহলে অকালে ফোকলা হয়ে যাবেন – Bengali News | Tips for maintaining good oral hygiene habits at home

Spread the love

শরীরকে ভালো রাখতে তার যন্ত নেওয়া একান্ত আবশ্যক। অনেকে শরীরের প্রতি একেবারের উদাসীন থাকেন। কিন্তু অনেকে আবার শরীরের ব্যাপারে নিয়মিত ভাবনা-চিন্তা করেন। কিন্তু শরীরে অন্যান্য অঙ্গের যত্ন নিলেও দাঁতের বিষয়ে অনেকেই একাবারে উদাসীন থাকেন। কিন্তু দাঁত থাকলে দাঁতের মর্ম বুঝতে না পারলে ভুগতে হবে ভবিষ্যতে। নিয়মিত কিছু অভ্যাস মেনে চললেই দাঁত থাকবে ভালো, মজবুত। অকালে রোগ বাসা বাঁধতে পারবে না দাঁত ও মাড়িতে। দাঁত ভালো রাখতে পারলে অকালে ফোকলা হতে হবে না।

দাঁতের যত্ন নিতে নিয়মিত ব্রাশ করা বা দাঁত মাজা জরুরি। সকালে ঘুম থেকে উঠে অধিকাংশ জনই দাঁত ব্রাশ করেন। কিন্তু রাতে খাওয়ার পর ঘুমাতে যাওয়ার আগে অধিকাংশ জনই ব্রাশ করেন না। দাঁতের যত্ন নিতে চাইলে এই অভ্যাস গড়ে তুলুন। যদি পারেন দুপুরের খাবার পরও দাঁত মাজুন।

অনেকেই ব্রাশ করার সময় জোরে জোরে দাঁত ঘষেন। দাঁতের বারোটা বেজে যায় এই অভ্যাসে। দাঁত কখনও জোরে জোরে ঘষবেন না। ধীরে ধীরে ব্রাশ করুন মুখের এ প্রান্ত থেকে ও প্রান্ত। ব্রাশ করার পর ভালো করে কুলকুচি করুন। সব সময় নরম ব্রাশ ব্যবহারের চেষ্টা করুন। এক ব্রাশ দীর্ঘদি ব্যবহার করবেন না। নির্দিষ্ট সময় অন্তর তা পরিবর্তন করুন।

এর পাশাপাশি দাঁত এবং মাড়ি ভালো রাখতে পর্যাপ্ত পরিমাণ জল খাওয়া জরুরি। মুখের আর্দ্রতা বজায় রাখা পর্যাপ্ত জল খাওয়া জরুরি। সেই সঙ্গে পুষ্টিকর খাবারও খেতে হবে। ধূমপান, মদ্যপানের মতো কুঅভ্যাস দাঁতের ভয়ানক ক্ষতি করে। মুখের ভিতরে নানান রোগ তৈরি করে। দাঁত ক্ষয় ত্বরাণ্বিত করে। তাই দাঁত ভালো রাখতে এই সব অভ্যাস ত্যাগ করাই কাম্য।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *