Lok Sabha Election 2024 LIVE: হাইভোল্টেজ সপ্তম দফা, ভাগ্যপরীক্ষা মোদী-অভিষেকের – Bengali News | Lok Sabha Election 2024 Final Phase Voting and Exit Poll Results Live News Updates in Bangla TMC, BJP, CPIM, poll percentage Latest News
শেষলগ্নে ভোট পর্ব। আজ, ১ জুন লোকসভা নির্বাচনের সপ্তম তথা শেষ দফার ভোট গ্রহণ। নির্বাচনের ফলাফল প্রকাশ হবে আগামী ৪ জুন। দেশজুড়ে ৭টি রাজ্য ও একটি কেন্দ্রশাসিত অঞ্চলের মোট ৫৭টি লোকসভা আসনে ভোট হবে। পশ্চিমবঙ্গের ৯টি আসনে ভোট গ্রহণ হবে। এর পাশাপাশি উত্তর প্রদেশের ১৩টি আসন, বিহারের ৮টি, হিমাচল প্রদেশের ৪টি, পঞ্জাবের ১৩টি, ওড়িশার ৬টি, ঝাড়খণ্ডের ৩টি ও চণ্ডীগঢ়ে ভোট গ্রহণ হবে। মোট ৯০৪ জন প্রার্থীর ভাগ্য পরীক্ষা হবে শনিবার। একইসঙ্গে ওড়িশার ৪২টি বিধানসভা আসন ও হিমাচল প্রদেশের ৬টি বিধানসভা আসনেও ভোট হবে। শেষ দফায় হেভিওয়েট প্রার্থীদের ছড়াছড়ি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু করে অনুরাগ ঠাকুর, অভিষেক বন্দ্যোপাধ্যায়, চরণজিৎ সিং চান্নি, রবিশঙ্কর প্রসাদ, কঙ্গনা রানাউতের মতো হেভিওয়েট প্রার্থীদের ভাগ্যপরীক্ষা হবে।