INDIA Bloc: ক’টি আসন পাচ্ছে ‘ইন্ডিয়া জোট’, শনিবারই ভবিষ্যদ্বাণী করে দিলেন কংগ্রেস সভাপতি – Bengali News | Mallikarjun Kharge predicts INDIA bloc will win 295 seats in 2024 loksabha election
শনিবার শেষ হল ২০২৪-এর লোকসভা নির্বাচনের ভোটগ্রহণ। সাত দফা ভোট শেষে ইতিমধ্যেই অঙ্ক কষে ফেলেছেন রাজনীতির কারবারিরা। কার ভাগ্যে কত আসন, তা জানার জন্য ৪ মে পর্যন্ত অপেক্ষা করতে হবে। তবে, তার আগেই বিরোধী জোটের জন্য ভবিষ্যদ্বাণী করে দিলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গে। আজ, শনিবার দিল্লিতে ছিল ইন্ডিয়া জোটের বৈঠক। সেই বৈঠক শেষে সম্ভাবনার কথা জানালেন তিনি।
শনিবার খাড়্গে বলেন, ইন্ডিয়া জোট ২৯৫টি আসন পাওয়ার ব্যাপারে আত্মবিশ্বাসী। তাঁর দাবি, এনডিএ ২৩৫টির বেশি আসন পাবে না। তিনি আরও বলেন, “বিজেপির কথায় কেউ বিভ্রান্ত হবেন না। ২৯৫টি আসন জেতার কথা বিশ্লেষণ করেই বলা হচ্ছে।”
সবিস্তারে পড়ুন