Egra: চার ডেসিমেল জায়গা নিয়েই বিবাদ! দুঃস্থ পরিবারকে 'সামাজিক বয়কট' - Bengali News | Egra Allegation of social boycott of distressed family of Egra - 24 Ghanta Bangla News
Home

Egra: চার ডেসিমেল জায়গা নিয়েই বিবাদ! দুঃস্থ পরিবারকে ‘সামাজিক বয়কট’ – Bengali News | Egra Allegation of social boycott of distressed family of Egra

Spread the love

সামাজিক বয়কট করে রাখার অভিযোগImage Credit source: TV9 Bangla

পূর্ব মেদিনীপুর: বিশেষ ক্ষমতা সম্পন্ন দিদির মৃত্যু হয়েছে। আর তাঁর জমিই ভাগ না দেওয়ার অভিযোগ উঠল গ্রামের শাসকদলের ‘মাতব্বরদের’ বিরুদ্ধে। এগরা ১ নম্বর ব্লকের বারিদা গ্রাম পঞ্চায়েতের বর্তনা গ্রামের মাইতি পরিবারকে সামাজিক বয়কট করে রাখার অভিযোগ। প্রশাসনের দ্বারস্থ হয়েও বিফল। এই ঘটনায় ব্যাপক শোরগোল পড়ে গিয়েছে এলাকায়।

স্থানীয় সূত্রের খবর, বর্তনা গ্রামের দীর্ঘদিনের বাসিন্দা ছবিরানি মাইতি। তাঁর দাবি, তাঁর এক বোন বিশেষ ক্ষমতা সম্পন্ন ছিলেন। তিনি দীর্ঘদিন তাঁদেরই বাড়িতে থাকতেন। তিনি মৃত্যুর আগে ছবিরানি মাইতির নামে ৪ ডেসিমেল জায়গা দানপত্র করে যান। ওই  জায়গা দখল করতেই দুঃসম্পর্কের ভাইয়েরা স্থানীয় তৃণমূল নেতাদের দিয়ে প্রভাব খাটিয়ে পরিবারকে  বয়কট করে রেখেছেন।

অভিযোগ, চাষের জমিতে জল বন্ধ, কল বন্ধ, হাটে বাজারে দোকানের জিনিসপত্র- সহ ওষুধ পত্র বন্ধ করে দেওয়া হয়েছে। পাশাপাশি গ্রামের বিভিন্ন সামাজিক অনুষ্ঠানেও এক ঘরে করে রাখা হয়েছে বলে দাবি অভিযোগকারীর। ছবিরানির কথায়, “আমি স্থানীয় গ্রাম পঞ্চায়েত প্রধান এগরা থানা, জেলা পুলিশ সুপার ও মহকুমা শাসকের কাছে এবিষয়ে লিখিত অভিযোগ জানিয়েছি। কিন্তু নির্বিকার প্রশাসন। আজও অবধি সমস্যার কোন সুরাহা হয়নি।”

এই খবরটিও পড়ুন

এ বিষয়ে বারিদা গ্রাম পঞ্চায়েতের প্রধান সিদ্ধেশ্বর বেরা জানিয়েছেন, পঞ্চায়েতে লিখিত অভিযোগ করেছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তবে অবিলম্বে এই সমস্যার সমাধান করার চেষ্টা করা হবে।

কাঁথি সাংগঠনিক জেলা যুবমোর্চার ইনচার্জ অরূপ দাস বলেন, “তৃণমূল কংগ্রেস চলছে শুধু টাকার উপর নির্ভর করে। কাটমানি যেখানে তৃণমূল কংগ্রেস সেখানে। হয়তো অসহায় বৃদ্ধার সুযোগ নিয়েই তারই আত্মীয়ের কাছ থেকে মোটা টাকা এই সমস্ত কর্মকাণ্ড করছে। এর নির্দশন শুধু বরিদা নয় পশ্চিমবাংলার বিভিন্ন প্রান্তে আমরা দেখতে পাচ্ছি। “

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *