Dinesh Karthik: ১৯ বছর ৮ মাস ২৭ দিনের সফর শেষ, ক্রিকেটকে চিরতরে বিদায় দীনেশ কার্তিকের – Bengali News | Dinesh karthik announces his retirement from all forms of cricket
সব ধরনের ক্রিকেটকে বিদায় জানালেন দীনেশ কার্তিক।Image Credit source: X
কলকাতা: ভারতীয় তারকা ক্রিকেটার দীনেশ কার্তিকের (Dinesh Karthik) আজ জন্মদিন। সকাল থেকেই শুভেচ্ছাবার্তায় ভাসছেন ডিকে। এরই মাঝে বিষাদের সুর। জন্মদিনে তাঁর ভক্তদের বিরাট সারপ্রাইজ দিলেন ভারতীয় উইকেটকিপার ব্যাটার দীনেশ কার্তিক। শনিবার সন্ধে ৬.২৬ মিনিটে সব ধরনের ক্রিকেট থেকে অবসর ঘোষণা করলেন ৩৯ বছর বয়সী ভারতীয় ক্রিকেটার। ১৯ বছর ৮ মাস ২৭ দিনের সফর শেষ, ক্রিকেটকে এ বার বিদায় জানালেন দীনেশ কার্তিক।
সোশ্যাল মিডিয়া সাইট X এ একটি লম্বা খোলা চিঠি এবং একটি ভিডিয়ো শেয়ার করে দীনেশ কার্তিক তাঁর অবসর ঘোষণা করলেন। ওই পোস্টের ক্যাপশনে ডিকে লিখেছেন, ‘এটা অফিসিয়াল। ধন্যবাদ। ডিকে।’
It’s official 💖
Thanks
DK 🙏🏽 pic.twitter.com/NGVnxAJMQ3— DK (@DineshKarthik) June 1, 2024
বিস্তারিত আসছে…