Grah Gochar 2024: ৭ মার্চ থেকে এই ৪ রাশির কপালে রয়েছে দুঃখ! কর্মক্ষেত্রে অশান্তি ও অর্থ সঙ্কটও পিছু ছাড়বে না - Bengali News | Mercury is transiting on March 7,these 4 zodiac signs should be alert - 24 Ghanta Bangla News
Home

Grah Gochar 2024: ৭ মার্চ থেকে এই ৪ রাশির কপালে রয়েছে দুঃখ! কর্মক্ষেত্রে অশান্তি ও অর্থ সঙ্কটও পিছু ছাড়বে না – Bengali News | Mercury is transiting on March 7,these 4 zodiac signs should be alert

Spread the love

ফেব্রুয়ারি মাস শেষ হতেই বসন্তের রেস কাটতে শুরু করবে। কারণ বসন্তের শেষলগ্নেই পালিত হবে হোলি, দোলযাত্রা ও শিবরাত্রি। তাই ঋতুর শেষে যতই উত্‍সবমুখর হোক না কেন, মার্চের গোড়াতেই বেশ কয়েকটি গ্রহ রাশি বদল করতে চলেছে। যার প্রভাব পড়বে ১২ টি রাশির জাতক-জাতিকাদের জীবনের উপরও। জ্যোতিষশাস্ত্র অনুসারে, দীর্ঘ ৩০ বছর পর, সূর্য , শনি , বুধ গ্রহ একটি রাশিতে প্রবেশ করতে চলেছে। বুধ রাশিতে ৩ গ্রহের মিলনের প্রভাবে ১২ রাশির ভাগ্যে কী কী জুটবে, তা বেশ কৌতূহলের। তবে একই রাশিতে সূর্য, শনি ও বুধের অবস্থানের কারণে বেশ কিছু রাশির জাতক-জাতিকারা আর্থিক ও চাকরির ক্ষেত্রে বিশেষ সুবিধা পেতে পারেন। আবার উল্টোদিকে বেশ কিছু রাশি রয়েছে, যাদের গোটা মার্চ মাস । এছাড়াও কিছু রাশির জাতকদেরও এই সময়ে সতর্ক থাকতে হবে।

জ্যোতিষশাস্ত্র মতে, মার্চ মাসে তিন গ্রহের এই রাশি পরিবর্তনের কারণে ৪ রাশির জাতকদের একটু সাবধানে থাকতে হবে। এই রাশির জাতক জাতিকারাও এই সময়ে লাভবান হলেও, তবে ক্ষতির আশঙ্কা প্রবল। এই রাশির তালিকায় আপনার রাশি আছে কিনা জেনে নিন এখনই…

1. মেষ রাশি: এই রাশির জাতক-জাতিকারা সরকারি কাজে সাফল্য পেতে পারেন। তবে আর্থিক ক্ষেত্রে ক্ষতির সম্মুখীন হতে পারেন। তাই গোটা মার্চ মাসে এই রাশির জাতকদের সাবধান ও সতর্ক হওয়া দরকার।

এই খবরটিও পড়ুন

2. বৃষ রাশি : এই রাশির জাতক জাতিকারা গ্রহের এই স্থানান্তরের সময় ব্যবসায়িক ক্ষেত্রে সাফল্য পেতে পারেন। তবে তাদের স্বাস্থ্যের বিষয়ে সতর্ক থাকুন, কোনও বড় ও কঠিন রোগ ধরা পড়তে পারে।

3. কর্কট রাশি : সূর্য, শনি ও বুধের এই যাত্রার সময় সতর্ক থাকা দরকার। এই রাশির জাতক-জাতিকারা দুর্ঘটনায় গুরুতর আঘাত পেতে পারেন।

4. সিংহ রাশি : সূর্য, শনি ও বুধের গমনে এই রাশির জাতকদের দাম্পত্য জীবনে উত্তেজনা সৃষ্টি হতে পারে। এই সময়ে জীবনসঙ্গীর কথা শোনা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *