৮ মাস আগের মামলা, পুলিশের ‘ক্ষমতা’ টের পেলেন তৃণমূল কাউন্সিলর – Bengali News | Pujali Councillor Sheikh Amirul Islam Arrested Under Arms Act, Produced in Barrackpore Court
অস্ত্র আইনে গ্রেফতার করা হল দক্ষিণ ২৪ পরগনা পূজালি পৌরসভার ১৪ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর শেখ আমিরুল ইসলামকে। অস্ত্র আইন ধারায় মামলা রুজু করে বুধবার ব্যারাকপুর আদালতে পেশ করা হবে। ২০২৫ সালের ২১ সেপ্টেম্বর মুম্বইগামী একটি বিমানে ওঠার আগে লাগেজ স্ক্রিনিং করার সময় আচমকা তাঁর ব্যাগে ধাতব বস্ত লক্ষ্য করেন নিরাপত্তারক্ষীরা। ব্যাগে তল্লাশি চালিয়ে ছয় রাউন্ড ৭.৬৫ কার্তুজ ও ম্যাগাজিন উদ্ধার হয়েছিল। তবে সেই সময় তৃণমূলের কাউন্সিলর হওয়ায় চোখ রাঙানি এবং প্রভাব খাটিয়ে রক্ষা পেয়েছিলেন। অবশেষে গতকাল পুলিশ বজবজের পূজালির কাউন্সিলরকে অস্ত্র আইনের ধারা মামলায় গ্রেফতার করে।