Paris Olympics: প্যারিসে দেশের পতাকা বইবেন, এখনও বিশ্বাসই হচ্ছে শরথ কমলের – Bengali News | Sharath Kamal says Hard To Believe that I will be flag bearer in Paris Olympics
Paris Olympics: প্যারিসে দেশের পতাকা বইবেন, এখনও বিশ্বাসই হচ্ছে শরথ কমলেরImage Credit source: X
কলকাতা: তালিকায় অনেক বড় নাম ছিল। সবচেয়ে আগে ছিলেন নীরজ চোপড়া। তাও তাঁকেই বাছা হয়েছিল। যা এখনও বিস্ময়েই রেখে দিয়েছে শরথ কমলকে (Sharath Kamal)। দক্ষিণী প্যাডলার এ বারও নামবেন অলিম্পিকে। বয়স যে স্রেফ সংখ্যা, তা প্রমাণ করে দিয়েছেন। প্যারিস অলিম্পিকে (Paris Olympics) নামার আগেই অবশ্য সর্বোচ্চ ‘সম্মান’ পেয়ে গিয়েছেন শরথ। তাঁকেই বাছা হয়েছে অলিম্পিকে উদ্বোধনে দেশের পতাকাবাহক হিসেবে। ভারতীয় অলিম্পিক সংস্থার সিদ্ধান্ত নিয়ে অবশ্য অনেকে প্রশ্ন তুলেছিলেন। কিন্তু শরথ এখনও অভিভূত।
শরথ বলছেন, ‘আমি যখন খবরটা শুনি, বেশ অবাক হয়ে গিয়েছিলাম। এর আগে কমনওয়েলথ গেমসের উদ্বোধনে দেশের পতাকাবাহক হয়েছিল। ভীষণ গর্বের মুহূর্ত। অলিম্পিকের ফ্ল্যাগবেয়ারার হিসেবে আমার নাম যখন ঘোষণা করা হয়েছিল, শুরুতে বিশ্বাস করতে পারিনি। তার কারণ নীরজ চোপড়ার মতো অ্যাথলিট রয়েছে। যে অলিম্পিকে সোনা জিতেছে। নীরজ আবার সোনা জেতার অন্যতম দাবিদার। কিন্তু সব কিছুর উর্ধ্বে উঠে আমার কথাই ভাবা হয়েছে।’
১০ বারের জাতীয় চ্যাম্পিয়ন শরথ। যে রেকর্ড এখনও ভাঙতে পারেননি কেউ। সিডব্লিউজি-তে মোট ১৩টা পদক জিতেছেন। যার মধ্যে রয়েছে ৭টা সোনা। প্যারিস ষষ্ঠ অলিম্পিক হতে চলেছে শরথের। ৪১ বছরের টেবল টেনিস প্লেয়ার নিজেকে সেরা ফর্মে দেখতে চান। এত দিনের পরিশ্রমের ফসল পেতে চান প্যারিসে। শরথের কথায়, ‘আমাকে দেশের পতাকাবাহক বাছার পিছনের কারণটা আমি জানি। অ্যাথলিটদের নানা সময়ে তাদের ইভেন্টে নামতে হবে। তবে এটাও ঠিক, পাঁচ বার অলিম্পিকে অংশ নেওয়ার সেরা পুরস্কার হিসেবে এই সুযোগটা দেওয়া হয়েছে। এটা টিটি মহলের কাছেও একটা বড় ব্য়াপার।