Central Force: ভোট মিটলেও বাংলায় থাকবে ৪০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী - Bengali News | 400 Coys of CAPFs shall remain deployed in bengal upto 6 June - 24 Ghanta Bangla News
Home

Central Force: ভোট মিটলেও বাংলায় থাকবে ৪০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী – Bengali News | 400 Coys of CAPFs shall remain deployed in bengal upto 6 June

Spread the love

কেন্দ্রীয় বাহিনী (ফাইল ছবি)Image Credit source: twitter

কলকাতা: শনিবার ১ জুন ভোট মিটলেও এখনই বাংলা ছাড়ছে না কেন্দ্রীয় বাহিনী। এমনকী ৪ জুন গণনার পরও এ রাজ্যে রাখা হচ্ছে তাদের। ভোট পরবর্তী হিংসার ঘটনা এড়াতে রাজ্যে মোতায়েন থাকবে ৪০০ কোম্পানি বাহিনী। বিরোধীদের দাবি মেনেই এই বিশাল সংখ্যক বাহিনী মোতায়েন করছে কমিশন। বাহিনী থাকবে আগামী ৬ জুন পর্যন্ত। অর্থাৎ ফল ঘোষণার দু’দিন পর পর্যন্ত থাকবে বাহিনী।

২০২১ সালের বিধানসভা ভোটের স্মৃতি এখনও স্পষ্ট। সেই সময় ভোটের বাংলায় একের পর এক হিংসার অভিযোগ উঠেছিল। ভোট মিটে গেলেও হিংসা থামেনি বলে অভিযোগ তুলেছিল বিরোধীরা। এমনকী এ নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের হয়। মামলা নিয়েও কম চর্চা হয়নি বাংলার রাজনীতির অলিন্দে।

সেসব দিক নজরে রেখেই এবার ভোট মিটলেও থাকছে কেন্দ্রীয় বাহিনী। ৪০০ কোম্পানি বাহিনীর মধ্যে সিআরপিএফ থাকবে ১১৫ কোম্পানি, বিএসএফ থাকবে ১১৮ কোম্পানি, সিআইএসএফ থাকবে ৭১ কোম্পানি, আইটিবিপি ৩৬ কোম্পানি, এসএসবি ৬০ কোম্পানি।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *