Dumdum Lok Sabha: শনিবার ভোট, শুক্রবার খাটে শুয়ে আমাদের ছোট নদী পড়ছেন সৌগত - Bengali News | Dumdum Lok Sabha: TMC Candidate Sougata Roy Read Rabindranath Tagore Sahaj Path - 24 Ghanta Bangla News
Home

Dumdum Lok Sabha: শনিবার ভোট, শুক্রবার খাটে শুয়ে আমাদের ছোট নদী পড়ছেন সৌগত – Bengali News | Dumdum Lok Sabha: TMC Candidate Sougata Roy Read Rabindranath Tagore Sahaj Path

Spread the love

সৌগত রায় বই পড়ছেনImage Credit source: চিত্র ঋণ: বাপন দাস

দমদম: পরনে সাদা পাজামা। সাদা পাঞ্জাবি। রড আয়রনের খাট। আর সেখানেই বালিশে হেলান দিয়ে শুয়ে রয়েছেন দমদম লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সৌগত রায়। ভোটের বৈতরণী পাড় করতেই হাতে তুলে নিলেন সহজ পাঠ। একের পর এক কবিতা পড়লেন তিনি। জানালেন, এখন আর প্রচার নেই। তাই রবীন্দ্রনাথের কবিতা পড়েই সময় কাটাচ্ছেন। তবে সশরীরে না বেরলেও ক্যামেরার সামনে এইভাবে কৌশলী কোনও প্রচার করলেন কি না বর্ষীয়ান এই রাজনীতিবিদ তার উত্তর যদিও মেলেনি।

রাত পোহালেই শেষ দফার ভোট। কেউ কাউকে এক ইঞ্চিও জমি ছাড়তে নারাজ। এবার দমদম লোকসভা কেন্দ্রে নির্বাচনে লড়ছেন তৃণমূল প্রার্থী সৌগত রায়। তাঁর বিপরীতে সিপিএম-এর সুজন চক্রবর্তী ও বিজেপি-র শীলভদ্র দত্ত। বৃহস্পতিবারই শেষ লগ্নের প্রচার হয়েছে। আজ তাই একদম বিশ্রামের মুডে চলে গিয়েছেন সৌগত। এ দিন, বাড়িতেই তাঁকে দেখা গেল সময় কাটাতে। একদম ‘ফিটফাট’ হয়ে দুপুরের খাওয়া শেষ করে শরীর এলিয়ে হাতে সহজ পাঠ নিয়ে শুয়ে পড়লেন। সাংবাদিক প্রশ্ন করলেই তার উত্তর যেমন দিলেন, আবার পড়েও শোনালেন কবিতা।

তৃণমূল প্রার্থী জানালেন রবীন্দ্রনাথের কবিতা পড়লে নতুন শক্তি পাওয়া যায়। তিনি এও বললেন, কর্মীসভা, প্রচার, মানুষের কাছে গিয়ে জনসংযোগ সবই হয়ে গিয়েছে। যা কাজ বাকি রয়েছে তা পুরোপুরি কর্মীদের হাতে। তবে সহজপাঠই কেন? এ প্রশ্নের উত্তর দিতে গিয়ে তিনি বললেন, “আমাদের ছোট নদী চলে বাঁকে-বাঁকে…।”

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *