Diamond Harbour Lok Sabha Constituency: হ্যাটট্রিকের পথে অভিষেক? কতটা লড়াই দেবেন বিজেপির ববি? - Bengali News | Who will win in Diamond Harbour? people will give their mandate on June 1 - 24 Ghanta Bangla News
Home

Diamond Harbour Lok Sabha Constituency: হ্যাটট্রিকের পথে অভিষেক? কতটা লড়াই দেবেন বিজেপির ববি? – Bengali News | Who will win in Diamond Harbour? people will give their mandate on June 1

Spread the love

ডায়মন্ড হারবারে কে জিতবেন? শনিবার, ১ জুন ব্যালটবন্দি হবে প্রার্থীদের ভাগ্য

ডায়মন্ড হারবার: একসময় ছিল বামেদের গড়। টানা ৪০ বছরের বেশি সিপিএম নিজেদের দখলে রেখেছিল এই কেন্দ্র। কংগ্রেসও এখানে একাধিকবার জিতেছে। ২০০৯ সালে এই কেন্দ্রে প্রথমবার ফোটে ঘাসফুল। তারপর থেকে তৃণমূলের দখলে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র। ঘাসফুল শিবিরের সেকেন্ড ইন কম্যান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় গত ১০ বছর এখানকার সাংসদ। তাঁর ডায়মন্ড হারবার মডেল বিভিন্ন সময় চর্চায় উঠে আসে। বছর তিনেক আগে বিধানসভা নির্বাচনে এই কেন্দ্রের সাতটি বিধানসভা আসনই দখল করে তৃণমূল। প্রাপ্ত ভোটের নিরিখে একসময়ের গড়ে আজ অনেকটাই পিছনে বামেরা। দ্বিতীয় স্থানে উঠে এসেছে গেরুয়া শিবির। চব্বিশের নির্বাচনে এই কেন্দ্রে তৃণমূলের জয়ের ব্যবধান আরও বাড়বে বলে আত্মবিশ্বাসী অভিষেক বন্দ্যোপাধ্যায়। ফল কী হবে, তা জানা যাবে ৪ জুন। তার আগে জেনে নেওয়া যাক, কার পায়ে কত জমি।

ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের ৭টি বিধানসভা। কেন্দ্রগুলি হল ডায়মন্ড হারবার, ফলতা, সাতগাছিয়া, বিষ্ণুপুর, মহেশতলা, বজবজ, মেটিয়াব্রুজ। ২০১৯ সালের লোকসভা নির্বাচন অনুযায়ী এই কেন্দ্রের মোট ভোটার ১৭,১৮,৪৫৪। ২০১১ সালের জনগণনা অনুযায়ী তফসিলি জাতি ভোটার ২০.৬ শতাংশ। তফসিলি উপজাতি ভোটার ০.২ শতাংশ। সংখ্যালঘু ভোটার ৩৮.৫ শতাংশ। গ্রামীণ ভোটার ৪৯.১ শতাংশ। শহুরে ভোটার ৫০.৯ শতাংশ।

২০১৪ সাল থেকে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। চোদ্দোর নির্বাচনে তৃণমূলের প্রধান প্রতিপক্ষ ছিল সিপিএম। পাঁচ বছর পর প্রধান প্রতিপক্ষ হয়ে ওঠে বিজেপি। তবে তৃণমূল প্রার্থী অভিষেকের জয়ের ব্যবধান অনেকটাই বাড়ে। উনিশের নির্বাচনে ৩ লক্ষ ২০ হাজারের বেশি ভোটের ব্যবধানে জেতেন তৃণমূলের সেকেন্ড ইন কম্যান্ড।

এই খবরটিও পড়ুন

উনিশের লোকসভা এবং একুশের বিধানসভা নির্বাচনে বিধানসভা কেন্দ্র অনুযায়ী কোন দল কত ভোট পেয়েছিল?

একুশের বিধানসভা নির্বাচনে কোন আসনে কে জিতেছিলেন?

একুশের বিধানসভা নির্বাচনে ডায়মন্ড হারবারের সাতটি বিধানসভা আসনই জিতেছিল তৃণমূল। ডায়মন্ড হারবারে জেতেন পান্নালাল হালদার। তৃণমূলের টিকিটে ফলতায় জয়ী হন শঙ্কর কুমার নস্কর। সাতগাছিয়ায় ঘাসফুল ফোটান মোহন চন্দ্র নস্কর। বিষ্ণুপুরে জয়ী হন দিলীপ মণ্ডল। তৃণমূলের টিকিটে মহেশতলায় জয়ী হন দুলাল চন্দ্র দাস। বজবজে জেতেন অশোক কুমার দেব। আর মেটিয়াব্রুজে ঘাসফুলের টিকিটে জয়ী হন আব্দুল খালেক মোল্লা।

২০১৯ সালের লোকসভা নির্বাচনে বিজেপি পায় ৩৩.৮ শতাংশ ভোট। তৃণমূল ৫৬.৮ শতাংশ ও সিপিএম ৬.৭ শতাংশ ভোট পায়। একুশের বিধানসভা নির্বাচনে বিজেপি পায় ভোট ৩২.৯ শতাংশ ভোট। তৃণমূল ৫৬.৪ শতাংশ, সিপিএম ৬.৪ শতাংশ ও কংগ্রেস ১.২ শতাংশ ভোট পায়।

চব্বিশের নির্বাচনে প্রার্থী কারা?

তৃণমূলের সেকেন্ড ইন কম্যান্ড তথা বিদায়ী সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় ডায়মন্ড হারবারের ঘাসফুলের প্রার্থী। বিজেপির টিকিটে প্রতিদ্বন্দ্বিতা করছেন অভিজিৎ দাস ওরফে ববি। এই কেন্দ্রে সিপিএম প্রার্থী প্রতীক উর রহমান।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *