‘অন্ধ নাকি?’ বাথরোবে ঐশ্বর্য, চোখের ইশারায় ট্রোলারদের করলেন ঘায়েল – Bengali News | When aishwarya rai bachchan shared beautiful picture after Cannes
ঐশ্বর্য রাই বচ্চন। প্রথম থেকেই যাঁর রূপের জাদুতে সকলে মুগ্ধ। বিশ্ব সুন্দরীর রূপ যেন দিন দিন বেড়েই চলেছে। তবে একটা সময় ছিল, যখন রীতিমত কটাক্ষের শিকার হতে হয়েছিল ঐশ্বর্য রাই বচ্চনকে। আরাধ্যা জন্মের পর থেকেই শরীরে বাড়তে থাকে মেদের পরিমাণ। ‘মোটা’ তকমা পেতে হয় তাঁকে। যদিও ঐশ্বর্য রাই বচ্চন তখনছিলেন, সেলিব্রিটিদের মতো ডায়েট করে নয়, আমি চাই এই সময়টা স্বাধারণ জীবন যাপন করতে। নিজের পরিবার ও সন্তানের সঙ্গে সময় কাটাতে। তাই ডায়েট ভুলেই বেশ কিছু বছর তিনি নিজের মতো করেই সবটা কাটিয়েছিলেন। তবে ট্রোলারদের মুখ বন্ধ করা চারটিখানি কথা নয়। সেলিব্রিটিদের প্রতিদিনের খুটিনাটি বিষয় তাঁদের থাকে কড়া নজর। যদিও সেলেবদের অনেকেই আছেন, যাঁরা এই সময় বিষয় মোটেও নজর দিতে পছন্দ করেন না।
তবে এবার মিষ্টি কথায় ট্রোলারদের উত্তর দিলেন বচ্চন বধূ। সম্প্রতি কান রেডকার্পেটের লুক সামনে আসতেই চরম ট্রোল হতে হয় তাঁকে। তাঁর পোশাক থেকে শুরু করে লুক, প্রতিটা ক্ষেত্রেই তাঁকে কড়া সমালোচনার মুখে পড়তে হয়। কেউ বললেন তাঁর ‘ডিজাইনার অন্ধ’, কেউ আবার বললেন ‘তাঁকে বুঝবে এমন কারও উচিত, ঐশ্বর্যকে সাজানো’। এক কথায় ‘দেখতে খারাপ লাগছে’ কথাটা বলতেও পিছপা হলেন না কেউ।
তবে ঐশ্বর্যের রূপ যে ৫০-ও চোখ ধাঁধাঁনো, তা এক কথায় বলাই বাহুল্য। আর টিক সেই কারণেই তিনি এবার নিজেই শেয়ার করলেন ছবি। কান-এ যাওয়ার আগে তাঁর মেকআপ চলাকালীন কয়েকটি পোজ দিয়েই তাক লাগান ঐশ্বর্য। বাথরোবে দেন ছবি, যা দেখেই প্রশংসায় পঞ্চমুখ নেটপাড়া।