Headache in Rainy Day: বৃষ্টির জলে মাথায় পড়ে মাথা ধরেছে? এই টোটকায় কমায় ব্যথা-যন্ত্রণা - Bengali News | How to Prevent Headache in a rainy day - 24 Ghanta Bangla News
Home

Headache in Rainy Day: বৃষ্টির জলে মাথায় পড়ে মাথা ধরেছে? এই টোটকায় কমায় ব্যথা-যন্ত্রণা – Bengali News | How to Prevent Headache in a rainy day

Spread the love

ঘূর্ণিঝড় রেমালের দাপটে রাতভর চলেছে ঝড়-বৃষ্টির তাণ্ডব। রাস্তাঘাটে জল জমে গিয়েছে। এই দুর্যোগের দিনে বাড়ির বাইরে যত কম বেরোতে হয়, ততই ভাল। কিন্তু এমন অনেক পেশাই রয়েছে, যা ঘরে বসে থেকে করা সম্ভব নয়। পেটের দায়ে অনেক মানুষকেই রাস্তায় বেরোতে হচ্ছে। যে সব জেলায় ঝড় হচ্ছে না, সেখানে বৃষ্টি হচ্ছেই। এই বৃষ্টি মাথায় নিয়ে রাস্তায় বেরোনো খুবই ঝুঁকিপূর্ণ। আর বৃষ্টির দিনে রাস্তায় বেরোলে মাথায় জল পড়বেই। আর বৃষ্টির জল মাথায় বসলে মাথা ধরে থাকে সারাক্ষণ। কপাল থেকে মাথা টানা যন্ত্রণা হতে থাকে। বৃষ্টির জল মাথায় বসলে জ্বরও চলে আসে। এই অবস্থায় কীভাবে মাথার যন্ত্রণা কমাবেন, রইল সহজ ঘরোয়া টোটকা।

পুদিনা পাতা: শরীরকে ঠান্ডা রাখতে সাহায্য করে পুদিনা পাতা। একই সঙ্গে শারীরিক প্রদাহ কমায় এই ভেষজ উপাদান। মাথাব্যথা কমাতে এবং সংক্রমণের ঝুঁকি এড়াতে পুদিনা পাতার চা বানিয়ে খেতে পারেন। কিংবা পিপারমিন্ট এসেনশিয়াল অয়েল দিয়ে মাথা ও কপাল ম্যাসাজ করতে পারেন। এতে ব্যথা-যন্ত্রণা কমবে।

তুলসি পাতা: ছাদবাগানের তুলসি পাতা দিয়েই মাথাব্যথা, জ্বর কমাতে পারবেন। তুলসি পাতার চা বানিয়ে খান। তুলসি পাতা চিবিয়ে খেলেও মাথার যন্ত্রণা কমবে।

এই খবরটিও পড়ুন

আদা: আদা মাথা ব্যথা, সর্দি-কাশি প্রতিরোধে দুর্দান্ত কাজ করে। এটি মাথাব্যথা কমায়। পাশাপাশি হজমের সমস্যা দূর করে আদা। মাথাব্যথা কমাতে আদা দিয়ে চা খান। বৃষ্টির দিনে আদা দিয়ে চা খেলে শারীরিক ব্যথা-যন্ত্রণা থেকেও মুক্তি পাবেন।

ল্যাভেন্ডার: মাথাব্যথা কমাতে সাহায্য করে ল্যাভেন্ডার এসেনশিয়াল অয়েল। ল্যাভেন্ডার এসেনশিয়াল অয়েল দিয়ে কপালে মালিশ করতে পারেন।

ক্যামোমাইল: মাথার যন্ত্রণা কমাতে ক্যামোমাইলের চা। এই চা মাইগ্রেনের ব্যথা কমাতেও সহায়ক। পাশাপাশি ঘুমকে উন্নত করে ক্যামোমাইলের চা। হজমজনিত সমস্যাও দূর করুন এই চা খেয়ে।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *