Bankura: ভোট মিটতেই বাঁকুড়ায় পুড়ল তৃণমূলের একের পর এক পতাকা - Bengali News | TMC flags were burnt one by one in Bankura after the polls were over Bankura - 24 Ghanta Bangla News
Home

Bankura: ভোট মিটতেই বাঁকুড়ায় পুড়ল তৃণমূলের একের পর এক পতাকা – Bengali News | TMC flags were burnt one by one in Bankura after the polls were over Bankura

বাঁকুড়ায় পুড়ল তৃণমূলেরImage Credit source: Tv9 Bangla

ইন্দাস: শনিবার শেষ হয়েছে ষষ্ঠ দফার নির্বাচন। তার আগেই ভোট পরবর্তী হিংসার খবর প্রকাশ্যে। বাঁকুড়ার ইন্দাসের ঘটনা। জানা যাচ্ছে সেখানে ছিঁড়ে ফেলা হয়েছে তৃণমূলের পতাকা।

গতকাল রাত্রিবেলা ভোট মিটতেই ইন্দাস ব্লকের জয়নগর গ্রামে পুড়িয়ে ফেলা হয় তৃণমূলের অসংখ্য পতাকা। গোটা ঘটনায় অভিযোগের আঙুল উঠেছে বিজেপির বিরুদ্ধে। পাল্টা বিজেপির অভিযোগ এই ঘটনা তৃণমূলের গোষ্ঠীদ্বন্দের ফল।

বাম আমল থেকেই বাঁকুড়ার ইন্দাস ব্লক সন্ত্রাস কবলিত এলাকা হিসাবেই পরিচিত। লোকসভা নির্বাচনের সময় ইন্দাসে সে অর্থে সন্ত্রাস না হলেও ভোট মিটতেই সন্ত্রাসের আবহ তৈরী হল ইন্দাসে। বাঁকুড়ার ইন্দাসের জয়নগর গ্রামে গতকাল রাতে একদল দুস্কৃতি হানা দিয়ে বুথের সামনে সাজানো তৃণমূলের সমস্ত পতাকা পুড়িয়ে ফেলে। এলাকার তৃণমূলের দাবি, বিজেপি পরাজয় নিশ্চিত জেনে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা এই ঘটনা ঘটিয়েছে। যদিও, বিজেপির পাল্টা দাবি বিষ্ণুপুর লোকসভায় তৃণমূলের হার নিশ্চিত। তৃনমূলের গোষ্ঠীদ্বন্দের জেরেই এমন ঘটনা ঘটেছে। এর সঙ্গে বিজেপি কর্মীদের কোনও সম্পর্ক নেই।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *