‘কম বয়সীদের ফুঁসলিয়ে ভোট’? কটাক্ষের মুখে ব্যাখ্যা দিলেন দেব – Bengali News | Benglai actor dev shared a picture with some young girl which evoked controversy
আজ, শনিবার লোকসভা নির্বাচনের ষষ্ঠ দফার ভোটগ্রহণ। রাজ্যের আট কেন্দ্রে চলছে ভোটগ্রহণ। তমলুক, কাঁথি, ঝাড়গ্রাম, ঘাটাল, মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, বিষ্ণপুরের প্রার্থীদের ভাগ্যনির্ধারণ হচ্ছে ব্যালট বক্সে। প্রার্থীদের তালিকায় রয়েছেন হেভিওয়েট বিদায়ী সাংসদ দেবও। এ দিন দেব এক ছবি দিয়েছেন। সেখানে দেখা যাচ্ছে একঝাঁক তরুণীর সঙ্গে হাতে ভোটের কালি দেওয়া ছবি শেয়ার করেছেন তিনি। আর এই ছবিই এখন সামাজিক মাধ্যমে ঘুরে বেড়াচ্ছে। শুধু কি ঘুরে বেড়াচ্ছে? দেব বিরোধীদের অনেকেই কমেন্ট বক্সে এসে লিখে যাচ্ছেন, “কম বয়সীদের ফুঁসলিয়ে ভোট দেওয়াচ্ছেন”? সত্যিই কি তাই?
দেবের ইনস্টা লক্ষ করলে দেখা যাবে সেখানে তিনি স্পষ্টতই জানিয়েছেন, যাদের সঙ্গে ভোট দেওয়ার ছবি শেয়ার করেছেন তিনি, তাঁরা সবাই প্রথম বারের ভোটার। এই বছরই প্রথম ভোট দিয়ে প্রিয় তারকার সঙ্গে ছবি তুলেছেন। আর সেই ছবিই সামাজিক মাধ্যমে পোস্ট করে দেব লিখেছেন, “আমার ফার্স্ট টাইম ভোটারদের সঙ্গে।” অর্থাৎ সকলেরই বয়স ন্যুনতম ১৮ বছর। সকলেরই ভোটদানের অধিকার রয়েছে।
এই সেই ছবি
এ দিন সকাল থেকেই কেশপুর উত্তপ্ত। যদিও কেশপুর উত্তপ্ত থাকার দায় দেব চাপিয়েছেন তাঁর বিপরীতে দাঁড়ানো বিজেপির তারকা প্রার্থী হিরণের উপর। বিদায়ী সাংসদের অভিযোগ, হিরণ চান, ‘সন্ত্রাসের পরিবেশ’ জিইয়ে থাকুক কেশপুরে। গত কয়েক দিন বিজেপি প্রার্থী কেশপুর নিজে যা বলেছেন তা ব্যুমেরাং হিচ্ছে বলেই দাবি করেছেন ঘাটালের বিদায়ী সাংসদ। তবে দেবের মতে, তাঁর এলাকায় শান্তিপূর্ণ ভাবেই ভোট হচ্ছে। ঘাটালের ভূমিপুত্র দেব। এর আগে জিতে সাংসদ হয়েছেন। তবে এবার তাঁর বিপরীতে হিরণ। ৪ জুন কী হয় সেই দিকেই নজর সকলের।