Cyclone Remal Live: ১৩৫ কিমি বেগে বইতে পারে ঝড়, একাধিক জেলায় কমলা সতর্কতা, সাইক্লোন ‘রেমাল’-এর সব আপডেট একনজরে – Bengali News | Cyclone Remal Live updates, West Bengal weather forecast, Bangladesh weather, Kolkata Rains latest news in bangla
এগোচ্ছে সাইক্লোন রেমাল (ফাইল ছবি)Image Credit source: TV9 Bangla
যে দিন সাইক্লোন ইয়াস আছড়ে পড়েছিল উপকূলে, তিন বছর পর ঠিক সে দিনই সাইক্লোন রেমাল আছড়ে পড়ার কথা। আবহাওয়া দফতরের রিপোর্ট বলছে, আগামী রবিবার অর্থাৎ ২৬ মে মধ্যরাতে বাংলা ও বাংলাদেশের উপকূলে আছড়ে পড়তে পারে এই সাইক্লোন। তার জেরে একাধিক জেলায় হতে পারে ভারী বৃষ্টি, প্রবল বেগে বইতে পারে ঝড়।