KKR, IPL 2024: চেন্নাইয়ে হাজির শ্রেয়স-রিঙ্কুরা, IPL ট্রফি জিতে অধ্যায় শেষ করতে চায় KKR - Bengali News | Shreyas Iyer’s KKR land in Chennai ahead of high voltage IPL 2024 final, watch video - 24 Ghanta Bangla News
Home

KKR, IPL 2024: চেন্নাইয়ে হাজির শ্রেয়স-রিঙ্কুরা, IPL ট্রফি জিতে অধ্যায় শেষ করতে চায় KKR – Bengali News | Shreyas Iyer’s KKR land in Chennai ahead of high voltage IPL 2024 final, watch video

Spread the love

KKR, IPL 2024: চেন্নাইয়ে হাজির শ্রেয়স-রিঙ্কুরা, IPL ট্রফি জিতে অধ্যায় শেষ করতে চায় KKRImage Credit source: KKR

কলকাতা: চিপক শ্রেয়স আইয়ারের কেকেআরকে ডাকছিল। আর তাই আইপিএলের (IPL) দু’বারের চ্যাম্পিয়ন কেকেআর (KKR) এ বার পৌঁছে গেল চেন্নাইয়ে। রবিবার আইপিএলের মেগা ফাইনাল। এ বারের আইপিএলের প্রথম ফাইনালিস্ট কেকেআর। বুধবার নাইটরা চেন্নাইয়ে পৌঁছে গিয়েছে। ফাইনাল ম্যাচের আগে নাইটরা হাতে কয়েকটা বেশি দিন সময় পাচ্ছেন অনুশীলন করার। আগামিকাল চলতি আইপিএলের দ্বিতীয় কোয়ালিফায়ার। সেখানে মুখোমুখি হবে সানরাইজার্স হায়দরাবাদ ও রাজস্থান রয়্যালস। ওই ম্যাচ যে টিম জিতবে, তারা হবে টুর্নামেন্টের দ্বিতীয় ফাইনালিস্ট।

১০ বছর কেকেআর শিবিরে আইপিএল ট্রফি আর যায়নি। শেষ ২০১৪ সালে গৌতম গম্ভীরের নেতৃত্বে আইপিএল খেতাব জিতেছিল কেকেআর। সেটি নাইটদের দ্বিতীয় বার আইপিএল জয় ছিল। এ বার তৃতীয় ট্রফি ক্যাবিনেটে সাজাতে চায় কলকাতা নাইট রাইডার্স। তার জন্যই তৈরি হচ্ছেন আন্দ্রে রাসেল, সুনীল নারিনরা।

গৌতম গম্ভীর নাইট টিমে ফেরায় যেন নতুন উদ্যম পেয়েছেন শ্রেয়স আইয়ার, বরুণ চক্রবর্তী, সুনীল নারিনরা। অনবদ্য পারফর্ম করে ধাপে ধাপে আইপিএল ট্রফির কাছে এসে পৌঁছেছে কিং খানের দল। এ বার শুরু ফাইনাল শো-এর পালা। কারা হবে আইপিএল ফাইনালে নাইটদের প্রতিপক্ষ? তাদের কেকেআর হারাতে পারবে কিনা? নাইট অনুরাগীদের মনে এই প্রশ্নই ঘুরপাক খাবে শনিবার অবধি। আর রবিবার পাওয়া যাবে এ বারের আইপিএল চ্যাম্পিয়নকে। ক্রিকেট মহলে অনেকেই অবশ্য কেকেআরকে চ্যাম্পিয়ন দেখছেন।

দুরন্ত ফর্মে থাকা সানরাইজার্স হায়দরাবাদকে হারিয়ে ফাইনালে উঠেছে গৌতম গম্ভীরের টিম। মিচেল স্টার্ক বল হাতে আগ্রাসী পারফর্ম করেছেন। বরুণ চক্রবর্তীও চমৎকার বোলিং করেছেন। কেকেআরের ব্যাটাররাও সেরাটা দিচ্ছেন। প্রতিপক্ষ যেই হোক না কেন, ছন্দে থাকা কেকেআরই ফেভারিট এ বারের আইপিএলের ফাইনালে।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *