Election Commission: ভোটের আগে প্রিসাইডিং অফিসারদের দিতে হবে মুচলেকা, নয়া নির্দেশ কমিশনের - Bengali News | WB Assembly Election 2026: Election Commission says Undertaking mandatory for Presiding Officers before polls - 24 Ghanta Bangla News
Home

Election Commission: ভোটের আগে প্রিসাইডিং অফিসারদের দিতে হবে মুচলেকা, নয়া নির্দেশ কমিশনের – Bengali News | WB Assembly Election 2026: Election Commission says Undertaking mandatory for Presiding Officers before polls

Spread the love

কলকাতা: প্রথম দফা ভোটের আগে নয়া নির্দেশিকা নির্বাচন কমিশনের। বুথে যাওয়ার আগে এবার প্রিসাইডিং অফিসারদের মুচলেকা দিতে হবে। একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে এমনই নির্দেশ দিয়েছে কমিশন। এদিকে, কমিশনের এই নির্দেশকে কেন্দ্র করে জোর বিতর্ক শুরু হয়েছে। কেন মুচলেকা দিতে হবে, প্রশ্ন তুলেছে বিএলও ঐক্যমঞ্চ।

কমিশনের নির্দেশিকায় ঠিক কী বলা হয়েছে?

প্রিসাইডিং অফিসারদের জন্য একটি নির্দেশিকা জারি করে বলা হয়েছে, ভোট কেন্দ্রে যাওয়ার আগে ২০ মিনিট থেকে আধঘণ্টার একটি ট্রেনিং হবে। ট্রেনিংয়ের পর প্রিসাইডিং অফিসারদের মুচলেকা দিতে হবে। সব কাগজপত্র বুঝে নিয়েছেন কি না, যা প্রশিক্ষণ দরকার ছিল তা পেয়েছেন কিনা, সেটাই মুচলেকায় লিখে দেওয়ার নির্দেশ দিয়েছে কমিশন। নির্দেশিকায়, নির্বাচন কমিশন জানিয়েছে, প্রিসাইডিং অফিসারদের ডিউটি সংক্রান্ত নির্দেশ বিস্তারিতভাবে তুলে ধরা হবে। তারপর ব্রিফিং শেষে অফিসারদের একটি নির্দিষ্ট ফর্মে সই করতে হবে।

BLO ঐক্যমঞ্চের বক্তব্য

কমিশনের এই নির্দেশিকাকে নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। কেন মুচলেকা দিতে হবে, সেই নিয়ে প্রশ্ন তুলেছেন BLO ঐক্যমঞ্চ। সাধারণ সম্পাদক স্বপন মণ্ডল বলেন, “এবার থেকে নতুন একটা বিষয় করা হয়েছে। ভোট শুরুর ঠিক আগে প্রিসাইডিং অফিসারদের ২০ মিনিট থেকে ২৫ মিনিট একটা ব্রিফ ট্রেনিং দেওয়া হবে। যাকে বলা হচ্ছে শেষ মুহূর্তের ট্রেনিং। এটা সম্পূর্ণভাবে নতুন চালু করছে। সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, অফিসাররা ট্রেনিংয়ের পর যখন চলে যাচ্ছেন, তখন তাঁদের একটা মুচলেকা দিতে হবে। আমরা বুঝতে পারছি না যে কেন এই মুচলেকা দিতে হবে। প্রিসাইডিং অফিসাররা যখন চলে যাবেন, তখন তো একটা সই তাঁরা করছেন। তারপরেও আবার মুচলেকা কেন?”

উল্লেখ্য়, দিন কয়েক আগেই প্রিসাইডিং অফিসার নিয়োগ নিয়ে হাইকোর্টের ভর্ৎসনার মুখে পড়তে হয়েছিল নির্বাচন কমিশনকে। কেন অধ্যাপকদের প্রিসাইডিং অফিসার হিসেবে নিয়োগ করা হয়েছে, সেই নিয়ে প্রশ্ন তোলে আদালত। ওই প্রশ্নের যথাযথ উত্তর দিতে পারেনি কমিশন। এরপরই, অধ্যাপকদের প্রিসাইডিং অফিসার সংক্রান্ত বিজ্ঞপ্তি বাতিল করে হাইকোর্ট। তবে, বলা হয় যাঁরা ইতিমধ্যেই প্রিসাইডিং অফিসার হিসেবে ট্রেনিং নিয়েছেন, তাঁরা চাইলে ভোটের কাজ করতে পারেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *