PM Narendra Modi: ৪ জুনের পর ভ্রষ্টাচারীদের বিরুদ্ধে আরও জোরাল ‘অ্যাকশন’ মোদীর

পুরুলিয়া: পুরুলিয়ায় বিজেপি প্রার্থী জ্যোতির্ময় মাহাতোর সমর্থনে প্রচারে বাংলায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দুর্নীতি, টাকা উদ্ধার, শেখ শাহজাহান ইস্যুতে মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিঁধলেন প্রধানমন্ত্রী। তিনি কী কী বললেন, দেখুন…
KEY HIGHLIGHTS
- আপনার কাছ থেকে কেবল ভোট চাইতে আসিনি। আমি আপনাদের আর্শীবাদ নিতে এসেছি। বিকশিত ভারতের জন্য আর্শীবাদ চাই। ৪ জুন আর বেশি দিন বাকি নেই। মোদী ‘ইন্ডিয়া’ জোটের পোল খুলে ফেলেছে।
- ওরা ভোট ব্যাঙ্কের খুশি করতে CAA বিরোধিতা করে। তৃণমূল দলিত, আদিবাসীদের অধিকার কেড়ে নিতে চায়। কর্নাটকে OBC কোটা মুসলমানদের দিয়ে দিয়েছে। TMC কাঁধে কাঁধ মিলিয়ে কংগ্রেসের সঙ্গে দাঁড়িয়ে।