KKR vs SRH, IPL 2024 Final: চাপে থাকলেই পাল্টা লড়াই করি, ফাইনালে আগ্রাসী KKR ক্যাপ্টেন শ্রেয়স – Bengali News | Sunrisers Hyderabad win toss against Kolkata Knight Riders in IPL 2024 final and elected to bat first
KKR vs SRH, IPL 2024 Final: চাপে থাকলেই পাল্টা লড়াই করি, ফাইনালে আগ্রাসী KKR ক্যাপ্টেন শ্রেয়সImage Credit source: PTI
কলকাতা: চিপকে রবি-রাত রাঙবে কোন রংয়ে? বেগুনি নাকি কমলা? নাইটরা তৈরি অরেঞ্জ আর্মিকে হারিয়ে তৃতীয় ট্রফি কেকেআর শিবিরে আনতে। আর প্যাট কামিন্সের টিম? গৌতম গম্ভীরের কেকেআরকে কড়া টক্কর দিতে তৈরি। আইপিএলে এই প্রথম বার নেতৃত্ব দিচ্ছেন প্যাট কামিন্স। শুধু তাই নয় টি-২০ ফর্ম্যাটেও প্রথম বার নেতা কামিন্সকে দেখা যাচ্ছে। আইপিএল ক্যাপ্টেন হিসেবে অভিষেকেই নজর কেড়েছেন কামিন্স। শ্রেয়সের আইপিএলে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা রয়েছে। এ বার দেখার ১৭তম আইপিএল ফাইনালে শ্রেয়স নাকি প্যাট কোন ক্যাপ্টেন দলকে জেতাতে পারেন। টস জিতলেন হায়দরাবাদের অধিনায়ক প্যাট কামিন্স। নাইটদের বড় টার্গেট দিতে চায় অরেঞ্জ আর্মি।
কলকাতা নাইট রাইডার্সের একাদশ – রহমানউল্লাহ গুরবাজ, সুনীল নারিন, ভেঙ্কটেশ আইয়ার, শ্রেয়স আইয়ার, রিঙ্কু সিং, আন্দ্রে রাসেল, রমনদীপ সিং, মিচেল স্টার্ক, বৈভব আরোরা, হর্ষিত রানা ও বরুণ চক্রবর্তী।
ইমপ্যাক্ট পরিবর্ত – অনুকূল রায়, মনীশ পান্ডে, নীতীশ রানা, শ্রীকর ভরত, শেরফান রাদারফোর্ড।
সানরাইজার্স হায়দরাবাদের একাদশ – অভিষেক শর্মা, ট্রাভিস হেড, রাহুল ত্রিপাঠী, এইডেন মার্কব়্যাম, নীতীশ রেড্ডি, হেনরিখ ক্লাসেন, শাহবাজ আহমেদ, প্যাট কামিন্স, ভুবনেশ্বর কুমার, টি নটরাজন ও জয়দেব উনাদকাট।
ইমপ্যাক্ট সাবস্টিটিউট – আব্দুল সামাদ, উমরান মালিক, ওয়াসিংটন সুন্দর, মায়াঙ্ক মার্কন্ডেয়, গ্লেন ফিলিপস।