Shakib Al Hasan: নাইট রাইডার্সে সই করলেন বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসান – Bengali News | Shakib Al Hasan joins LA Knight Riders for the 2024 Major League Cricket in USA
Shakib Al Hasan: নাইট রাইডার্সে সই করলেন বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসানImage Credit source: X
কলকাতা: আবার নাইট রাইডার্সে যোগ দিলেন বাংলাদেশের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান (Shakib Al Hasan)। ১৭তম আইপিএল শেষের পথে। এ বারের টুর্নামেন্টের প্লে অফে ওঠা প্রথম টিম কেকেআর। নাইট টিমের অনুরাগীরা কি ভাবছেন কলকাতা নাইট রাইডার্সে কি যোগ দিলেন সাকিব? না। তেমনটা ঠিক নয়। আইপিএলের টিম কেকেআরে নয়, এ বার তিনি নাইট রাইডার্সের মেজর লিগ ক্রিকেটের লস অ্যাঞ্জেলেস নাইট রাইডার্স ফ্র্যাঞ্চাইজিতে যোগ দিলেন। ৪ জুলাই থেকে মেজর লিগ ক্রিকেটের দ্বিতীয় সংস্করণ শুরু হবে। তার আগে লস অ্যাঞ্জেলেস নাইট রাইডার্সে সই করলেন সাকিব আল হাসান।
বিস্তারিত আসছে…