Maldah: রেস্তোরাঁর মধ্যেই ব্যবসায়ীকে বিয়ারের বোতল দিয়ে 'মার' - Bengali News | Maldah: Alleged murder of a young man inside the restaurant - 24 Ghanta Bangla News
Home

Maldah: রেস্তোরাঁর মধ্যেই ব্যবসায়ীকে বিয়ারের বোতল দিয়ে ‘মার’ – Bengali News | Maldah: Alleged murder of a young man inside the restaurant

মালদহ: ব্যবসায়ীকে রেস্তোরাঁর মধ্যে বিয়ারের বোতল দিয়ে মাথায় বার বার আঘাত। অকথ্য মার। গুলি করে খুনের চেষ্টার অভিযোগ। কয়েক রাউন্ড গুলি চালানোর অভিযোগ। আশঙ্কাজনক অবস্থায় সেই ব্যবসায়ী চিকিৎসাধীন। মালদা থানার নারায়ণপুর এলাকার ঘটনা। মালদা থানায় অভিযোগ দায়ের। ঘটনা গত ১৪ মে রাতে।

ব্যবসায়ী সুনিল চৌরাশিয়া নারায়ণ পুরের একটি রেস্তোরাঁয় তাঁর এক বন্ধুর সঙ্গে বসে খাচ্ছিলেন। অভিযোগ, সেই সময় তৃণমূল নেতা মহম্মদ ইয়াসিনের ভাই নাসিম এবং তাঁর অনুগামী, তৃণমূল কর্মীরা মদ্যপান করছিলেন। তাঁদের সঙ্গে প্রথমে বচসা হয়, পরে হামলা চালায় নাসিম-সহ অন্যান্যরা। মারধর বিয়ারের বোতল দিয়ে মাথায় আঘাত। রক্তাক্ত হয়ে ছুটে পালাতে যান সুনিল। বাথরুম থেকেও তাঁকে ধরে এনে মারা হয়।

ভাঙা বিয়ারের বোতল দিয়ে ফের আঘাত করা হয়। পিস্তল থেকে তাঁরা কয়েক রাউন্ড গুলিও চালায় বলে অভিযোগ। পরে বাইরের লোকজন ছুটে আসতে শুরু হলে এলাকা ছাড়ে তাঁরা। রক্তাক্ত অচৈতন্য সুনিল চৌরাশিয়াকে তুলে নিয়ে যাওয়া হয় মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। অন্যদিকে তৃণমূল নেতা সেখ ইয়াসমিনের বক্তব্য, “এরমধ্যে রাজনীতি নেই।” তৃণমূল জেলা সভাপতি আব্দুর রহিম বক্সির বক্তব্য, “পুলিশ ব্যবস্থা নেবে।”

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *