ATM থেকে টাকা বের হল না, এদিকে অ্যাকাউন্ট থেকে টাকা কেটে গেল? কী করবেন এবার… – Bengali News | What to do if your Money Stuck in ATM but Amount Deducted from Bank Account?
ATM Rules: এটিএম থেকে যদি টাকা না বের হয়, এদিকে অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নেওয়া হয়, তবে কি আপনি আর কখনও ওই টাকা ফেরত পাবেন?

ফাইল চিত্র
- এটিএম থেকে টাকা তুলতে গিয়েছেন। মোবাইলে মেসেজ এল, অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নেওয়া হয়েছে, এদিকে এটিএম থেকে একটাও নোট বের হল না! এবার কী করবেন?
- এরকম ঘটনা অনেকের সঙ্গেই ঘটেছে। এটিএম থেকে যদি টাকা না বের হয়, এদিকে অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নেওয়া হয়, তবে কি আপনি আর কখনও ওই টাকা ফেরত পাবেন?
- অনেক সময়ই প্রযুক্তিগত সমস্যার কারণে এটিএম থেকে টাকা বের হয় না। এদিকে, অ্যাকাউন্ট থেকে কাটা কেটে নেওয়া হয়। আপনার সঙ্গেও যদি এরকম হয়, তবে চিন্তার কোনও কারণ নেই। আপনি ফেরত পেয়ে যাবেন টাকা।
- রিজার্ভ ব্যাঙ্কের নিয়ম অনুযায়ী, অ্যাকাউন্ট থেকে কেটে নেওয়া টাকা না বের হলে, তা ৭ দিনের মধ্যে ফেরত দিতে হবে। যদি ৭ দিনের মধ্যে টাকা ফেরত না আসে অ্য়াকাউন্টে, তবে ব্যাঙ্ক-কে ক্ষতিপূরণ দিতে হবে।
- যদি আপনার অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নেওয়া হয়, এদিকে টাকা বের না হয়, এক্ষেত্রে সাধারণত স্বয়ংক্রিয়ভাবেই অ্যাকাউন্টে ফের কেটে নেওয়া টাকা জমা পড়ে যায়।
- যদি একদিনের মধ্যে টাকা ফেরত না আসে, তবে আপনি ব্যাঙ্কের সঙ্গে যোগাযোগ করুন। ব্যাঙ্কের কাস্টমার কেয়ারে ২৪ ঘণ্টাই পরিষেবা পাওয়া যায়।
- আপনার অভিযোগের ভিত্তিতে কাস্টমার কেয়ার থেকে একটি রেফারেন্স নম্বর দেওয়া হবে। সঙ্গে একটি ট্রাকিং নম্বরও দেওয়া হবে, যা থেকে আপনি ট্রাক করতে পারবেন আপনার অভিযোগের ভিত্তিতে ব্যাঙ্ক কী পদক্ষেপ করছে।







