কারোর হাত ভেঙেছে, কারোর পায়ে ফ্রাকচার, ১২ ঘণ্টার অভিযানে HCL-র খনি থেকে উদ্ধার ১৫ কর্মীই - Bengali News | Rajasthan HCL Mine Lift Collapse: all 14 Workers Rescued Safely after 12 Hours Long Rescue Operation - 24 Ghanta Bangla News
Home

কারোর হাত ভেঙেছে, কারোর পায়ে ফ্রাকচার, ১২ ঘণ্টার অভিযানে HCL-র খনি থেকে উদ্ধার ১৫ কর্মীই – Bengali News | Rajasthan HCL Mine Lift Collapse: all 14 Workers Rescued Safely after 12 Hours Long Rescue Operation

উদ্ধার করে নিয়ে যাওয়া হচ্ছে শ্রমিকদের।Image Credit source: ANI

জয়পুর: অবশেষে স্বস্তি। রাজস্থানের হিন্দুস্তান কপার লিমিটেডের তামার খনি থেকে উদ্ধার করা হল আটকে পড়া ১৫ জন কর্মীকেই। তিনজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের জয়পুরের হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিরা স্থিতিশীল রয়েছেন বলেই জানা গিয়েছে।

মঙ্গলবার রাতে রাজস্থানের ঝুনুঝুনু জেলায় অবস্থিত হিন্দুস্তান কপার লিমিটেডের একটি তামার খনিতে বিপর্যয় ঘটে। ওই খনি পর্যবেক্ষণে গিয়েছিলেন কলকাতার ভিজিল্যান্স টিম। পর্যবেক্ষণ শেষে তাঁরা যখন উঠে আসছিলেন, সেই সময় খনির ভিতরে আচমকাই ছিঁড়ে পড়ে লিফটের তার। এইচসিএলের আধিকারিক সহ ১৪ জন আটকে পড়েন। রাত থেকেই শুরু হয়েছিল উদ্ধারকাজ। অবশেষে, ১২ ঘণ্টা পর সুরক্ষিতভাবে উদ্ধার করা হল আটকে থাকা ১৪ জনকেই।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *