Toll Plaza: কথা বলতে বলতেই মহিলাকে গাড়ির ধাক্কা চালকের, হতবাক প্রত্যক্ষদর্শীরা – Bengali News | Car Runs Over Woman Employee Of Toll Plaza Near Meerut on Delhi Meerut Expressway
মহিলার উপর গাড়িটি তুলে দেন চালক।
মেরুট: টোল প্লাজায় গাড়ির ধাক্কা গুরুতর আহত হলেন এক মহিলা কর্মী। দিল্লি-মেরুট এক্সপ্রেসওয়ের উপর কাশী টোল প্লাজায় এই ঘটনা ঘটেছে। টোল প্লাজার ম্যানেজার জানান, ঝামেলার সূত্রপাত সোমবার সন্ধ্যায় টোল দেওয়া নিয়ে। ওই গাড়ির চালক টোলের টাকা দেওয়া নিয়ে টোলপ্লাজার কর্মীদের সঙ্গে প্রথম থেকেই বাজে ব্যবহার করছিলেন। এমনকী তাঁদের উপর চেঁচামেচিও করতে থাকেন বলে অভিযোগ।
কাশী টোল প্লাজার ম্যানেজার সংবাদসংস্থা এএনআইকে জানান, “দিল্লি থেকে একটি গাড়ি এসেছিল। টোল নিয়ে কথা বলার সময়ই গাড়িটি ওখানে থাকা সদস্যদের উপর তুলে দেন। আহত হয়েছেন টোলের কর্মীরা। অত্যন্ত গুরুতর ঘটনা এটা। প্রশাসনের যথাযথ পদক্ষেপ করা উচিত যাতে এরকম ঘটনা আর না ঘটে।”
মেরুটের শুভার্থী হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৩২ বছর বয়সি ওই মহিলাকে। থানায় অভিযোগ দায়ের হয়েছে। সিসিটিভি ফুটেজ দেখে তদন্ত শুরু করেছে পুলিশ। যে ফুটেজ সামনে এসেছে, তাতে দেখা গিয়েছে, গাড়িটির সামনে ওই মহিলা কর্মী দাঁড়িয়ে ছিলেন। গাড়িটি তাঁকে ধাক্কা মেরে ফেলে দিয়ে বেরিয়ে যায়। সাংঘাতিক সে দৃশ্য। গাড়ির নিচে পড়লে মুহূর্তে কোনও বড় বিপদ ঘটে যেতে পারত।