Recruitment Scam: জামিন পেলেন জীবনকৃষ্ণ! শীর্ষ আদালতে স্বস্তি তৃণমূল বিধায়কের – Bengali News | Supreme Court grants bail to Recruitment Scam accused Jiban Krishna Saha in CBI Case
কলকাতা ও নয়া দিল্লি: নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার বিধায়ক জীবনকৃষ্ণ সাহাকে জামিন দিল শীর্ষ আদালত। নবম-দশম নিয়োগ দুর্নীতির মামলায় সিবিআইয়ের হাতে গ্রেফতার হয়েছিলেন বড়ঞার তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহা। সেই মামলায় জামিনের আর্জি নিয়ে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিলেন তিনি। মঙ্গলবার সেই মামলায় জীবনকৃষ্ণের জামিন মঞ্জুর করল শীর্ষ আদালত। শাসক দলের বিধায়কের হয়ে এদিন শীর্ষ আদালতে সওয়াল করেন আইনজীবী মুকুল রোহাতগি ওঅনির্বাণ গুহ ঠাকুরতা। সিবিআই-এর ওই মামলায় জামিন মিললেও নিয়োগ দুর্নীতি কাণ্ডে অভিযুক্ত জীবনকৃষ্ণের বিরুদ্ধে আরও মামলা চলছে। ফলে শীর্ষ আদালত থেকে জামিন মিললেও এখনই জেলমুক্তি হচ্ছে না বড়ঞার তৃণমূল বিধায়কের।