Delhi excise policy case: নজিরবিহীন! এবার মদ কেলেঙ্কারি মামলায় অভিযুক্ত কেজরীবালের গোটা দল - Bengali News | Enforcement directorate to make aap accused in delhi excise policy case - 24 Ghanta Bangla News
Home

Delhi excise policy case: নজিরবিহীন! এবার মদ কেলেঙ্কারি মামলায় অভিযুক্ত কেজরীবালের গোটা দল – Bengali News | Enforcement directorate to make aap accused in delhi excise policy case

Spread the love

নয়া দিল্লি: আবগারি কেলেঙ্কারি মামলায় শর্তাধীন জামিন পেয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবাল। কিন্তু এবার এই মামলায় ফাঁসতে চলেছে সামগ্রিকভাবে তাঁর দলই। মঙ্গলবার (১৪ মে), দিল্লি হাইকোর্টকে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট জানিয়েছে, দিল্লির মদ নীতি কেলেঙ্কারির সঙ্গে যুক্ত অর্থ পাচারের মামলায় অভিযুক্ত তালিকায় যুক্ত করা হবে আম আদমি পার্টিকে। কেন্দ্রীয় তদন্ত সংস্থাটি আদালতে জানিয়েছে এই মামলায় একটি সাপ্লিমেন্টারি চার্জশিট দাখিল করা হবে। তাতে অভিযুক্ত হিসেবে নাম থাকবে আম আদমি পার্টির। প্রসঙ্গত, এই প্রথম কোনও মামলায় আসামি করা হবে কোনও রাজনৈতিক দলকে।

খবরটি সদ্য এসে পৌঁছেছে। বিস্তারিত বিবরণ আসছে কিছুক্ষণের মধ্যেই। আপনার কাছে দ্রুততার সঙ্গে খবর পৌঁছে দেওয়াই আমাদের প্রয়াস। তাই সব খবরের লেটেস্ট আপডেট পেতে এই পেজটি রিফ্রেশ করতে থাকুন। পাশাপাশি অন্যান্য খবরের জন্য ক্লিক করুন এখানে

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *