West Bengal Lok Sabha Election 2024 Live: ৮ আসন ‘শান্ত’ রাখতে তৎপর কেন্দ্রীয় বাহিনী, ভোরের আলো ফুটতে না ফুটতেই লম্বা লাইন বুথে বুথে – Bengali News | West Bengal Lok Sabha Election 2024 Phase 4 Voting Live News Updates In Bangla, Asansol, Baharampur, Birbhum TMC BJP CPM Polling Percentage Latest News
সকাল থেকেই লম্বা লাইনImage Credit source: TV-9 Bangla
কলকাতা: বহরমপুর থেকে কৃষ্ণনগর, রানাঘাট থেকে পূর্ব বর্ধমান, বর্ধমান দুর্গাপুর থেকে আসানসোল, বোলপুর থেকে বীরভূম, কেন্দ্রীয় বাহিনীর ভারী বুটের শব্দটা ক্রমেই জোরালো হচ্ছিল গত কয়েকদিন ধরে। অবশেষে চতুর্থ দফা। শনিবার থেকেেই তৎপরতা তুঙ্গে ছিল নির্বাচন কমিশনের। ইতিমধ্যেই আট আসনে স্পর্শকাতর বুথ গুলিকেও চিহ্নত করে ফেলেছে কমিশন। সকাল থেকেই সব বুথই কেন্দ্রীয় বাহিনীর ঘেরাটোপে। শেষ তিন দফা ভোটে বিক্ষিপ্ত উত্তেজনার ছবি দেখা গিয়েছিল রাজ্যে। এখন চতুর্থ দফার ভোটে ছবিটা কেমন দাঁড়ায় এখন সেটাই দেখার। এদিকে এদিন থেকেই আবার রাজ্যে বৃষ্টি কমে রোদের দেখা মিলেছে। ধীরে ধীরে পারাদের গ্রাফও ঊর্ধ্বমুখী হবে বলছে হাওয়া অফিস। সেখানে ভোটের পারদ কতটা চড়ে সেদিকে নজর রাজনৈতিক মহলের।