Weather Update: গরম খবর: যা ভিজেছেন ভিজেছেন, এবার সব শুকিয়ে যাবে… – Bengali News | Weather updater: And after two days of rain, the heatwave warning is about to return
তাপপ্রবাহে পুড়ছে বাংলা।Image Credit source: PTI
কলকাতা: গত সাতদিন ধরে বাংলায় চলছে বৃষ্টি-বাদল! তাপপ্রবাহ উধাও, সকলেই একটু স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন। কিন্তু এই পরিস্থিতি আর বেশি দিনের জন্য নয়। আবারও ফিরতে শুরু করেছে তাপপ্রবাহ। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাবস অনুযায়ী, জৈষ্ঠ্যে আবারও তাপের জ্বলুনি বাংলায়। বিশেষ করে রাজ্যের পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে। বাঁকুড়া, পুরুলিয়া, আসানসোল, পশ্চিম মেদিনীপুরের তাপমাত্রা ৪১-৪২ ডিগ্রির ঘরে পৌঁছে যাওয়ার সম্ভাবনা। কলকাতা ও তার পাশ্ববর্তী এলাকায় তাপ-আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে। তবে আগামী দু’দিন বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আজ উত্তর বঙ্গের দার্জিলিং, কালিম্পঙ, কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়িতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের উপকূলের জেলাগুলোতে ৩০-৪০ কিমি ঝোড়ো হাওয়া সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে রবিবার। সোমবার বৃষ্টির পরিমাণ কমলেও দুই বঙ্গে ঝড় বৃষ্টি র সম্ভাবনা থাকছে। অর্থাৎ রবি ও সোমবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই ৩০-৪০ কিমি হাওয়া সহ ঝড় বৃষ্টি চলবে।
১৪ তারিখ হালকা বৃষ্টি চলবে দুই বঙ্গে। ১৫ তারিখ শুধু পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, মুর্শিদাবাদ, বীরভূমে শুধু ঝড় বৃষ্টি হবে বাকি জেলা বৃষ্টি হবে না। ১৬ তারিখ থেকে আর ঝড় বৃষ্টির সম্ভাবনা নেই। উত্তরবঙ্গে আগামী ৬ দিন বৃষ্টি চলবে। দক্ষিণবঙ্গে বৃষ্টি কমলে অস্বস্তিকর গরম বাড়বে। আগামী ২ দিন কলকাতাতে ও ঝড় বৃষ্টি চলবে।