বহরমপুর: রাত পোহালেই চতুর্থ দফার ভোট। ভোটগ্রহণের আগের রাতই থেকেই মাঠে-ময়দানে নেমে পড়েছেন বহরমপুরের কংগ্রেস প্রার্থী অধীররঞ্জন চৌধুরী। দুর্গ ধরে রাখার লড়াই তাঁর। তাই কোথাও কোনও খামতি রাখতে চাইছেন না প্রদেশ কংগ্রস সভাপতি। রবিবার রাত পৌনে দশটা নাগাদ নিজেই ছুটলেন বহরমপুর পৌরসভার দশ নম্বর ওয়ার্ডের মাছমারা অঞ্চলে। একেবারে তৃণমূলের পার্টি অফিসের বাইরের রাস্তায় পৌঁছে যান […]