DEV: ‘আপনাদের আর্শীবাদ থাকলে সব কিছুতেই জয়ী হয়ে যাব’, রবিবাসরীয় ভোট প্রচারে দেব – Bengali News | Dev ‘If I have your blessings, I will win everything’, I will give in the Sunday vote campaign
বিস্ফোরক দাবি দেবেরImage Credit source: TV9 Bangla
মেদিনীপুর: ” আপনারাই আমার দেবতা।” ঠিক এই ভাবেই নির্বাচনী সভামঞ্চে দাঁড়িয়ে ঘাটালের হরিশপুর এলাকার ভোটারদের কাছে আশীর্বাদ চাইলেন ঘাটাল লোকসভার তৃণমূল প্রার্থী দীপক অধিকারী। দেব বলেন, “আমি ভোট চাইতে আসিনি, আমি আশীর্বাদে চাইতে এসেছি, নির্বাচনে হার জিত হতেই পারে। জীবনে বড় হতে গেলে চাই মানুষের আশীর্বাদ। মানুষের আশীর্বাদ যদি মাথার উপর থাকে তাহলে নির্বাচনে কেন জীবনে সব কিছুতেই জয়ী হয়ে যাব।” তিনি আরও বলেন, “যদি আপনাদের মনে হয় এই ভাইটা ঠিকঠাক কাজ করতে পেরেছে, তাহলে কাকে নির্বাচনে জয়ী করতে হবেন। যদি মনে হয় দেব ভালো সৎভাবে কাজ করেছে, তাহলেই ভোটটা দেবেন। কে আপনাদের কথা ভেবেছে, কার কথাবার্তা কেমন তার উপরই ভোটটা দেবেন।”
দেব মনে করেন, ভোটের বাজারে প্রতিশ্রুতি দেওয়াটাই একটা নিয়ম প্রতিশ্রুতি দিয়ে ভোট নিয়ে পালিয়ে যাওয়া। তবে ঘাটাল মাস্টার প্লান এই বছর থেকেই শুরু হবে বলে আশ্বাস দিলেন দেব। রবিবার সকাল থেকে ঘাটালে বিভিন্ন এলাকায় প্রচারে বেরিয়ে এমনই বার্তা দিলেন ঘাটাল লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী দেব। সকাল থেকে ঘাটালের প্রতাপপুর, হরিসিংপুর, হরিশপুর, রত্নেশ্বরবাটি সহ বিভিন্ন এলাকাই কখনও হেঁটে রোড শো, কখনও নির্বাচনী সভা জনসংযোগ বাড়িয়েছেন দেব।