মোদীকে সরিয়ে প্রধানমন্ত্রী হবেন অমিত শাহ? কেজরীর দাবি শুনে স্বরাষ্ট্রমন্ত্রী বললেন, '৭৫ বছরের পরও...' - Bengali News | Union Home Minister Amit Shah Replies to Arvind Kejriwal's Claim of PM Modi will Step Aside at 75, Says No such kind of Rule in BJP - 24 Ghanta Bangla News
Home

মোদীকে সরিয়ে প্রধানমন্ত্রী হবেন অমিত শাহ? কেজরীর দাবি শুনে স্বরাষ্ট্রমন্ত্রী বললেন, ‘৭৫ বছরের পরও…’ – Bengali News | Union Home Minister Amit Shah Replies to Arvind Kejriwal’s Claim of PM Modi will Step Aside at 75, Says No such kind of Rule in BJP

Spread the love

অমিত শাহ ও অরবিন্দ কেজরীবাল।Image Credit source: PTI

নয়া দিল্লি: জেল থেকে অন্তর্বর্তী জামিনে মুক্তি পেয়েই আক্রমণাত্মক দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবাল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বিজেপিকে চাঁচাছোলা ভাষায় আক্রমণ করেছেন তিনি। কেজরীবালের দাবি, আগামী বছর প্রধানমন্ত্রী মোদীর ৭৫ বছর বয়স হবে। তখন তাঁকে প্রধানমন্ত্রী পদ থেকে সরিয়ে দেওয়া হবে। তখন প্রধানমন্ত্রী হবেন অমিত শাহ। কেজরীর এই দাবির পাল্টা জবাব দিলেন খোদ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সাফ জানিয়ে দিলেন, ভবিষ্যতেও দেশকে নেতৃত্ব দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীই।

শুক্রবার জেল থেকে মুক্তি পাওয়ার পর শনিবারই দিল্লির মুখ্যমন্ত্রী সাংবাদিক বৈঠক করে বলেন, “এরা ইন্ডিয়া জোটকে প্রধানমন্ত্রীর মুখ কে, তা নিয়ে প্রশ্ন করছে। আমি বিজেপিকে জিজ্ঞাসা করছি, আপনাদের প্রধানমন্ত্রী কে হবেন? মোদীজি আগামী বছর ৭৫-এ পা দেবেন। উনি নিজেই ২০১৪ সালে এই নিয়ম বানিয়েছিলেন যে ৭৫ বছর বয়সে অবসর নিতে হবে। ওরা এলকে আডবাণী, মুরলী মনোহর জোশী, সুমিত্রা মহাজনকেও অবসর নিতে বাধ্য করেছে। মোদীজি পরের বছর অবসর নেবেন। উনি অমিত শাহকে প্রধানমন্ত্রী বানানোর জন্য ভোট  চাইছেন। অমিত শাহ কি মোদীজির গ্যারান্টি পূরণ করবেন?

নরেন্দ্র মোদীর বদলে তাঁর প্রধানমন্ত্রী হওয়া নিয়ে আপ জল্পনা উসকে দিতেই পাল্টা জবাব দেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি বলেন যে দিল্লির মুখ্যমন্ত্রী খুব বড় ভুল করছেন যদি ভেবে থাকেন ৭৫ বছর বয়স হলেই প্রধানমন্ত্রী মোদী সরে যাবেন।

স্বরাষ্ট্রমন্ত্রী শাহ বলেন, “আমি অরবিন্দ কেজরীবাল অ্যান্ড কোম্পানি এবং ইন্ডিয়া জোটকে বলে রাখতে চাই, বিজেপির সংবিধানে এমন কোনও নিয়ম নেই। প্রধানমন্ত্রী মোদী তাঁর মেয়াদ পূরণ করবেন এবং ভবিষ্যতেও দেশকে নেতৃত্ব দেবেন। বিজেপির অন্দরে এই বিষয় নিয়ে কোনও সংশয় নেই।”

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *