Sujata-Soumitra: সৌমিত্রর মুখে চামড়া গোটাব শুনেই সুজাতা বললেন, ‘পিঠ খোলা আছে’ - 24 Ghanta Bangla News
Home

Sujata-Soumitra: সৌমিত্রর মুখে চামড়া গোটাব শুনেই সুজাতা বললেন, ‘পিঠ খোলা আছে’

Spread the love

Sujata-Soumitra: সৌমিত্রর মুখে চামড়া গোটাব শুনেই সুজাতা বললেন, ‘পিঠ খোলা আছে’

বাঁকুড়া: নির্বাচনের আগে আবার হুঁশিয়ারি বিষ্ণপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ-র। এবার চামড়া গোটানোর হুংকার ছাড়লেন তিনি। বললেন, “বিষ্ণুপুর লোকসভায় তৃণমূল দাদাগিরি করতে গেলে চামড়া তুলে নেব।” পাল্টা ওই লোকসভার তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডলের চ্যালেঞ্জ “আমাদের কর্মীরা পিঠ খুলে বসে আছে। ক্ষমতা থাকলে মারুন। তারপর আপনি কীভাবে ফিরে যান তা আমাদের মহিলা কর্মীরা বুঝে নেবে।”

লোকসভা নির্বাচনের দিন যত এগিয়ে আসছে ততই বিজেপি ও তৃণমূল নেতা ও প্রার্থীদের হুঁশিয়ারি ও পাল্টা হুঁশিয়ারিতে উত্তাপ বাড়ছে বাঁকুড়ার বিষ্ণুপুর লোকসভায়। শুক্রবার বাঁকুড়ার বড়জোড়া ব্লকের ছান্দারে প্রচারে গিয়ে বিষ্ণুপুরের বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ তৃণমূল নেতা ও প্রার্থীকে হুঁশিয়ারি দেন বলে অভিযোগ। সৌমিত্র খাঁ বড়জোড়ার তৃণমূল বিধায়ক অলোক মুখোপাধ্যায়ের বিরুদ্ধে কারখানায় তোলাবাজির অভিযোগ তোলেন। এরপরই কথায় কথায় বলেন, ৪ জুন তৃণমূল প্রার্থী যাতে অলোক মুখোপাধ্যায়ের বুকে পা দিয়ে না নৃত্য করে। এরপরই সৌমিত্র খাঁর হুঁশিয়ারি বিষ্ণুপুর “লোকসভায় দাদাগিরি করতে গেলে পিঠের চামড়াটা তুলে দেব।” বলেন, ”

সৌমিত্র খাঁর এই মন্তব্যর পরে তাঁকে কড়া চ্যলেঞ্জ ছুঁড়েছেন সুজাতা মণ্ডল। সুজাতা বলেন,”উনি বুঝে গিয়েছেন হেরে বসে আছেন। তাই আমাদের তৃণমূলীদের গালিগালাজ করছেন। সৌমিত্র ইতিমধ্যেই জোকারে পরিণত হয়েছেন। উনি আমাদের বিধায়ককে অপমান করেছেন। আমাদের কর্মীরা পিঠ খুলে বসে আছে। আপনি আসুন, মায়ের দুধ খেয়ে থাকলে আসুন, আমাদের মারুন। তারপর আপনি কীভাবে ফিরে যান তা আমাদের মহিলা কর্মীরা বুঝে নেবে।”

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *