PM Modi Rally in Jharkhand: কংগ্রেস তার শাহজাদার বয়সের চেয়ে কম আসন পাবে: মোদী - Bengali News | Congress will get fewer seats than the age of its 'shehzada', says PM Modi in Jharkhand - 24 Ghanta Bangla News
Home

PM Modi Rally in Jharkhand: কংগ্রেস তার শাহজাদার বয়সের চেয়ে কম আসন পাবে: মোদী – Bengali News | Congress will get fewer seats than the age of its ‘shehzada’, says PM Modi in Jharkhand

Spread the love

ঝাড়খণ্ডে নির্বাচনী প্রচারে নরেন্দ্র মোদী

ছাতরা: লোকসভা ভোটে ইন্ডিয়া জোটের সদস্যরা নিজেদের হার স্বীকার করে নিয়েছে। কংগ্রেস তার শাহজাদার বয়সের থেকে কম আসনে জিতবে। ঝাড়খণ্ডের ছাতরায় ভোট প্রচারে গিয়ে বিরোধীদের বিঁধে বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শনিবার ছাতরায় মোদীর ভোট প্রচারে উপচে পড়েছিল ভিড়। প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে রাস্তার দু’ধারে দাঁড়িয়েছিলেন বিজেপি কর্মী সমর্থকরা। তাঁদের উদ্দেশে হাত নেড়ে অভিবাদন স্বীকার করেন প্রধানমন্ত্রী।

লোকসভা নির্বাচনের তিন দফার ভোট হয়ে গিয়েছে। আর এই তিন দফায় ঝাড়খণ্ডের একটি আসনেও ভোট হয়নি। পরবর্তী চার দফায় ঝাড়খণ্ডের ১৪টি আসনে ভোট হবে। ১৩ মে ঝাড়খণ্ডের ৪টি আসনে ভোটগ্রহণ হবে। ২০ মে হবে ৩টি আসনে ভোটগ্রহণ। ষষ্ঠ দফায় ২৫ মে এই রাজ্যের ৪টি আসনে ভোটগ্রহণ হবে। আর সপ্তম তথা শেষ দফায় ভোটগ্রহণ হবে এই রাজ্যের ৩টি আসনে।

এদিন ঝাড়খণ্ডে প্রচারে গিয়ে মোদী বলেন, প্রথম তিন দফার ভোটের পরই বিরোধীরা বুঝতে পেরেছে তারা হারছে। ইন্ডিয়া জোটের সব দল মিলেও লোকসভা বিরোধী দলের মর্যাদা পাওয়ার মতো আসন জিততে পারবে না। সেজন্যই ইন্ডিয়া জোটের এক বর্ষীয়ান নেতা বলছেন, ভোটের পর ছোট ছোট দলগুলির কংগ্রেসের সঙ্গে মিশে যাওয়া দরকার। বিরোধী দলের মর্যাদা পেতেই এই কথা বলছেন ওই নেতা।

এই খবরটিও পড়ুন

ছাতরায় ভোট প্রচারে গিয়ে রাহুল গান্ধীকেও খোঁচা দেন নরেন্দ্র মোদী। তিনি বলেন, চব্বিশের লোকসভা নির্বাচনে কংগ্রেস তার শাহজাদার বয়সের থেকেও কম আসন পাবে। রাহুল গান্ধীর বয়স ৫৩ বছর। উনিশের লোকসভা নির্বাচনে কংগ্রেস ৫২টি আসন জিতেছিল। তার পাঁচ বছর আগে আরও কম আসন পেয়েছিল দেশের সবচেয়ে পুরনো রাজনৈতিক দলটি। ২০১৪ সালের নির্বাচনে কংগ্রেস জিতেছিল ৪৪টি আসন। রাহুলকে খোঁচা দিয়ে প্রধানমন্ত্রী ইঙ্গিত দিলেন, চব্বিশের নির্বাচনেও কংগ্রেসের আসন সংখ্যা বাড়বে না।

দুর্নীতি নিয়ে বিরোধীদের আক্রমণ করে প্রধানমন্ত্রী বলেন, এবারের নির্বাচন শুধু সরকার গঠনের নির্বাচন নয়। এবারের নির্বাচন দেশ গঠনের নির্বাচন। চোর-লুঠেরাদের হাত থেকে দেশকে বাঁচানোর নির্বাচন।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *