James Anderson: অবসরের পথে ‘সুইং কিং’, ২২ গজে শেষ কবে দেখা যাবে জিমি ম্যাজিক? – Bengali News | James Anderson to retire from Test cricket after Lord’s Test against West Indies in July
James Anderson: অবসরের পথে ‘সুইং কিং’, ২২ গজে শেষ কবে দেখা যাবে জিমি ম্যাজিক?Image Credit source: X
কলকাতা: অবসর। একটা চার অক্ষরের শব্দ। কিন্তু হাজার হাজার স্মৃতি টাটকা হয় এই অবসর শব্দটা আসলেই। ক্রীড়াবিদরা যখন খেলা ছেড়ে দেন, তাঁদের অনুরাগীদের মনে ভিড় জমায় মেঘরা। বৃষ্টির মতো তাঁদের চোখ বেয়ে নেমে আসে কান্না। এ বার অবসরের পথে পা বাড়ালেন সুইং কিং। আলাদা করে তাঁর সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার কিছু নেই। ৭০০ টেস্ট উইকেটের মালিক তিনি। এক ডাকে সকলে চেনেন জেমস অ্যান্ডারসনকে (James Anderson)। সেই জিমির জাদু শেষ কবে দেখা যাবে?
কয়েকদিন ধরে শোনা যাচ্ছিল অবসরের পথে হাঁটতে চলেছেন ইংল্যান্ডের সিনিয়র তারকা পেসার জেমস অ্যান্ডারসন। ৪১ বছর বয়সী জিমি আসন্ন জুলাইতে শেষ বার ইংল্যান্ডের টেস্ট জার্সি গায়ে চাপিয়ে মাঠে নামবেন। লর্ডসে তাঁর টেস্ট অভিষেক হয়েছিল। শেষ বার বল হাতে সেখানেই নামবেন জিমি।
দীর্ঘ ২০ বছর ধরে ইংল্যান্ডের জার্সি গায়ে চাপিয়ে খেলছেন জেমস অ্যান্ডারসন। এ বার থামার পালা। জানিয়েছেন খোদ জিমি। ইন্সটাগ্রামে একটি লম্বা পোস্ট দিয়ে তিনি শেষ ম্যাচ কবে খেলবেন, তা জানিয়েছেন।