Rohit Sharma: গম্ভীরের KKR-এ ওপেন করুক রোহিত... পঁচিশের আইপিএলে এমনটা চাইছেন কে? - Bengali News | Wasim Akram say I would love to see Rohit Sharma in KKR, Gauti as mentor and Iyer as captain - 24 Ghanta Bangla News
Home

Rohit Sharma: গম্ভীরের KKR-এ ওপেন করুক রোহিত… পঁচিশের আইপিএলে এমনটা চাইছেন কে? – Bengali News | Wasim Akram say I would love to see Rohit Sharma in KKR, Gauti as mentor and Iyer as captain

Spread the love

Rohit Sharma: গম্ভীরের KKR-এ ওপেন করুক রোহিত… পঁচিশের আইপিএলে এমনটা চাইছেন কে?Image Credit source: X

কলকাতা: চব্বিশের আইপিএল ধীরে ধীরে শেষ হওয়ার পথে। ২৬ মে টুর্নামেন্টের ফাইনাল। এ বারের আইপিএলের প্লে অফের দৌড় থেকে বিদায় নিয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। চলতি আইপিএলে ১২টি ম্যাচ খেলে মুম্বই ৪টিতে জিতেছে আর হেরেছে ৮টিতে। হার্দিক পান্ডিয়ার নেতৃত্বে মুম্বইয়ের এ বারের আইপিএলটা ভালো কাটল না। এ বার মুম্বই ইন্ডিয়ান্সের প্রাক্তন অধিনায়ক রোহিত শর্মাকে দল পরিবর্তন করতে বললেন পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক।

আগামী আইপিএলে রোহিত শর্মার ঠিকানা আর মুম্বই ইন্ডিয়ান্স হবে না। সম্প্রতি স্পোর্টসক্রীড়া নামের এক ওয়েবসাইটকে সাক্ষাৎকারে পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক ওয়াসিম আক্রম এমনটাই বলেছেন। তাঁর কথায়, ‘আমার মনে হয় আগামী আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সে রোহিত আর থাকবে না। আমি ওকে কেকেআর টিমে দেখতে পছন্দ করব। গৌতি মেন্টর থাকল, আইয়ার অধিনায়ক থাকল আর রোহিত শর্মা ওপেন করুক। আমি এটা কল্পনা করছি। যদি রোহিত কেকেআরে আসে, তা হলে ওদের ব্যাটিং আরও শক্তিশালী হবে। বিশেষ করে ইডেন গার্ডেন্সে। রোহিত যে কোনও উইকেটে ভালো ব্যাটিং করে। ও একজন অসাধারণ প্লেয়ার। ও কেকেআরে আসলে আরও ভালো লাগবে।’

এ বারের আইপিএলে রোহিত শর্মা ১২ ম্যাচে ৩৩০ রান করেছেন। তাঁর সর্বাধিক স্কোর ১০৫*। মুম্বইয়ের প্রাক্তন অধিনায়ক রোহিত ২৫৫টি ম্যাচে ৬৫৪১ রান করেছেন। রয়েছে ২টি শতরান ও ৪২টি অর্ধশতরান।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *