আদৃত-কৌশাম্বীর বিয়ের দিন কী করলেন সৌমিতৃষা? 'ও কেন এমনটা...' - Bengali News | What soumitrisha kundu did on the day of adrit roy and kaushambi chakraborty marriage - 24 Ghanta Bangla News
Home

আদৃত-কৌশাম্বীর বিয়ের দিন কী করলেন সৌমিতৃষা? ‘ও কেন এমনটা…’ – Bengali News | What soumitrisha kundu did on the day of adrit roy and kaushambi chakraborty marriage

Spread the love

আদৃত-কৌশাম্বীর বিয়ের দিন কী করলেন সৌমিতৃষা?

হাওড়ার এক নামজাদা ব্যাঙ্কোয়েট হলে এই মুহূর্তে বউ সেজে বসে আছেন কৌশাম্বী চক্রবর্তী। আদৃত রায়ের সঙ্গে বিয়ে তাঁর আজ অর্থাৎ ৯ মে। টলিপাড়ায় অনেকেই হাজির। এ সবের মধ্যেই অনেকের নজর ছিল সৌমিতৃষা কুন্ডুর দিকে। সারাটা দিন তিনি কী করেন, কীভাবে কাটান তা জানতেই উৎসুক ছিল সকলেই। দিনটা শুরু হয়েছিল ভগবানের নাম নিয়েই। এরই মধ্যেই হঠাৎ নামল ঝমঝমিয়ে বৃষ্টি। বৃষ্টি যে তাঁর বড়ই প্রিয়। তাই নিজেকে ভেজাতে এক মুহূর্তও দেরি করলেন না তিনি। বাড়ির বারান্দাতেই একেবারে সাদামাঠা পোশাকে তিনি যেন সাক্ষাৎ ময়ুরী। নিজের মতো পা মেলালেন ছন্দে। বিকেলের দিকে বেড়াতেও বের হলেন। সেখানেও সঙ্গী সেই বৃষ্টিই।

যদিও সৌমিতৃষার এভাবে ভিজে যাওয়া দেখে খুশি নেই তাঁর ভক্তরা। দু’দিন পরেই শুরু হবে তাঁর নতুন ছবির শুটিং। তা প্রিয় ‘মিঠাইরানি’কে মনে করিয়ে দিয়ে একজন লেখেন, “ও কেন এমন? জানে তো দু’দিন পর শুট। তাও কেন এভাবে ভিজছে?” পাল্টা একজন লেখেন, “কী করবে বল? ও তো বৃষ্টি দেখলে থাকতে পারে না।”

একদিকে যখন সারাটা দিন বৃষ্টিতে ভিজেছেন সৌমিতৃষা তখন আদৃতের বিয়েতে তাঁর উপস্থিতি নিয়েও তৈরি হয়েছে অনিশ্চয়তা। তিনি কী করেন এখন সেটাই দেখার। ‘মিঠাই’ ধারাবাহিকের মধ্যে দিয়েই আদৃত, কৌশাম্বী ও সৌমিতৃষার আলাপ। ধারাবাহিক যখন শুরু হয় তখন শোনা গিয়েছিল আদৃতের সঙ্গে প্রেমের সম্পর্ক তৈরি হয়েছে তাঁর। যদিও সেই জল্পনাকে তুচ্ছ করে কৌশাম্বীর প্রেমে পড়েন আদৃত। দু’বছরের প্রেম। সেই প্রেমই এবার পাচ্ছে পূর্ণতা।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *