টয়লেট সিটে বসে শ্রেয়াসের সঙ্গে কী করেছিলেন শাহরুখ? এত বছর পর মুখ খুললেন অভিনেতা – Bengali News | Shah Rukh Planned Promotional Strategy For ‘Om Shanti Om’ In Washroom
শাহরুখ খান, কোনওদিন আত্মবিশ্বাসের সঙ্গে একথা বলেননি, যে তিনি আছেন মানেই ছবি হিট। তাঁর কথায় তিনি কেবল চেষ্টা করেন। প্রতিটা চরিত্রকে নিয়ে তিনি নতুন করে ভাবেন। নতুন করে নিজেকে ভেঙে গড়েন। চেষ্টা করেন দর্শকদের নিজের সেরাটা দেওয়ার। যা নিয়ে তাঁর সহকর্মীরাও মুখ খুলেছেন বারবার। তাই বলে এতটা ব্যস্ততা? সুপারস্টার হয়ে এতটা চিন্তায় থাকেন শাহরুখ খান, যে বাথরুমেও সময় অপচয় করতে রাজি নন তিনি। সাল ২০০৭-এর কথা। শাহরুখ খান তখন ওম শান্তি ওম ছবির প্রচারে ব্যস্ত। সন্ধে বেলায় প্রিমিয়ার। বাইরে চলছে একের পর এক সাক্ষাৎকার। দীপিকা পাড়ুকোন সাক্ষাৎকার দিচ্ছিলেন, অন্যদিকে শাহরুখ খান তখন বাথরুমে। একই সময় বাথরুমে পৌঁছিয়ে গিয়েছিলেন শ্রেয়াস। বাথরুমে বসেও তিনি দেখেন শাহরুখ প্ল্যান করছেন।
সম্প্রতি এক সাক্ষাৎকারে শ্রেয়াস বলেন, তাঁরা তখন লণ্ডনে। সেখানে এক হোটেলে উঠেছিলেন টিমকে নিয়ে। শাহরুখ সেখানেই বাথরুমে শ্রেয়াসের সঙ্গে প্ল্যান করতে শুরু করেন, সন্ধ্যেবেলায় ঠিক কী করবেন তাঁরা? তিনি শ্রেয়াসকে বলেন, ‘আজ রেডকার্পেটে আমরা জমিয়ে নাচব কেমন?’ কীভাবে আরও দর্শকের দৃষ্টি আকর্ষণ করা যায়, সেই চিন্তায় তিনি মগ্ন। শ্রেয়াস বলেন, আমি সুপারস্টার, এই ভাবনাটাই শাহরুখের মনে কাজ করে না, যে আমি ছবিতে রয়েছি, মানেই আমায় দেখতে দর্শক আসবে। তিনি সমানতালে চেষ্টা চালিয়ে যান, তিনি আর ঠিক কী কী করতে পারেন?
প্রতিটা ছবি নিয়েই শাহরুখ খান এভাবে চিন্তায় থাকেন। অন্যকাউকে সেন্টার স্টেজ ছেড়ে দিতেও তিনি দুবার ভাবেন না বলে দাবি করেন এদিন শ্রেয়াস তালপড়ে। শাহরুখের সঙ্গে কাজের অভিজ্ঞতা তাই বেশ সুখের বলেই এদিন জানান শ্রেয়াস।