ভরা মঞ্চে গাইতে-গাইতে এ কী করলেন অরিজিৎ? নিজের চোখকে বিশ্বাস করতে পারছেন না নেটিজেনরা – Bengali News | What did arijit singh durin his consort netizens gets upset
বর্তমানে তাঁর একটি গান ছবিতে থাকা মানেই তা হিট। দর্শকদের মুখে মুখে ফেরে সেই গান। তাঁকে ছাড়া সিনে পাড়ার গানের জগত যেন অসম্পূর্ণ। অধিকাংশ হিট গানই এখন তাঁর ঝুলিতে। এক একটি কনসার্টে মোটা টাকা দিয়ে দর্শকেরা এসে থাকেন। যদিও কেরিয়ারের শুরুতে যিনি নিজেকে প্রমাণ করতে চোখের জল ফেলেছেন বহু। তাঁর কথায়, কেউ পছন্দই করতেন না তাঁর আসল কণ্ঠস্বর। একটা সময় দেওয়ালে যখন পিঠ থেকে যায় অরিজিতের, তখন তিনি নিজেকে পাল্টাতে শুরু করেন। নিজের গলাকে ভেঙে ধীরে ধীরে তাতে অন্য রূপ দেওয়া। পাল্টে ফেলা সম্পূর্ণ রূপে। এই জার্নিটা মোটেও সুখকর ছিল না অরিজিতের কাছে। এক সাক্ষাৎকারে অরিজিৎ সিং স্বীকার করে নেন যে তিনি মোটেও খুশি ছিলেন না এই সিদ্ধান্তে। শ্রোতারা যে কণ্ঠস্বর তাঁর পছন্দ করছেন, ভালবাসা দিচ্ছেন তা, তৈরি করেছেনে তিনি নিজে।
আর সেই কণ্ঠস্বর লাইভ যোনার জন্য় মোটা মোটা টাকা ব্যয় করে থাকেন শ্রোতারা। তার মাঝে এ কী করে বসলেন অরিজিৎ? কনসার্টের মাঝে দেখা গেল, গান গাইতে গাইটে হাতের নখ কাটছেন তিনি। হাতে নেইলকাটার। যা দিয়ে তিনি গান গাইতে গাইতেই চালালেন এই কাজ। অনেকেই দেখে অবাক। কেই বললেন, তাঁর বোধহয় গিটার বাজাতে অসুবিধে হচ্ছিল, কেউ আবার রেগে গিয়ে তাঁর অপেশাদার বলে খোঁচা দিতেও ছাড়লেন না। বর্তমানে ভাইরাল অরিজিতের সেই ভিডিয়ো।