Detox Water: সারাদিনে কত লিটার ডিটক্স ওয়াটার খেলে ওজন কমবে? খাওয়ার আগে জেনে নিন এই তথ্য – Bengali News | Side Effects of Detox Water: how much detox water should you drink a day?
গরমে জল খাওয়া ছাড়া আর কোনও গতি নেই। ত্বক হোক বা পেটের সমস্যা, জলেই রয়েছে সমাধান। তবে, আজকাল ডিটক্স ওয়াটারের গুরুত্ব বেড়েছে। ওজন কমানো থেকে শুরু করে কোষ্ঠকাঠিন্যের সমস্যা দূর করতে সহায়ক এই ডিটক্স ওয়াটার। আর গরমে ঠান্ডা ডিটক্স ওয়াটারে গলা ভেজালে আরামও জুড়িয়ে যায়।
মূলত ডিটক্স ওয়াটার কিছু ফল ও ভেষজ উপাদান দিয়ে তৈরি হয়। ফলে, সাধারণ জলের তুলনায় ডিটক্স ওয়াটারের গুণাগুণ বেশি। ডিটক্স ওয়াটারের মাধ্যমে আপনি ওই ফলের গুণও শরীরে পাচ্ছেন। সারাদিন ধরে এক বোতল ডিটক্স ওয়াটার খেলে শরীরও তরতাজা থাকে। এত উপকারিতা থাকা সত্ত্বেও অনেক সময় ডিটক্স ওয়াটার খেলে শরীর অসুস্থ হয়ে যেতে পারে। অনেক সময় এই পানীয় শরীরের বারোটা বাজাতে পারে।
১) অত্যধিক পরিমাণে ডিটক্স ওয়াটার খেলে শরীরে সোডিয়ামের মাত্রা কমে যায়। অতিরিক্ত প্রস্রাবের মাধ্যমে দেহের প্রয়োজনীয় সোডিয়ামও বেড়ে যায়। এই খনিজ পদার্থ যেমন অতিরিক্ত ভাল নয়, তেমনই একদম কম থাকলেও বিপদ। এতে শরীর ক্লান্তি দেখা দেয়। মাথা ব্যথা, বমি ভাব বাড়ে।
এই খবরটিও পড়ুন
২) সবার দেহে জলের চাহিদা সমান নয়। গরমে অবশ্যই বেশি জল খেলে শরীর সুস্থ থাকে। কিন্তু বেশ কিছু অসুখ বা শারীরিক অবস্থায় জল কম খেতে হয়। যেমন কিডনির জটিল অসুখে মেপে মেপে জল খেতে হয়। সেক্ষেত্রে ডিটক্স ওয়াটার খেলে বিপদ। তাই চিকিৎসকের পরামর্শ নিয়েই ডিটক্স ওয়াটার খাওয়া উচিত।
৩) ডিটক্স ওয়াটার খেলে দেহে ভিটামিন ও মিনারেলের ভারসাম্য বজায় থাকে। কিন্তু আপনি যদি মাত্রাতিরিক্ত ডিটক্স ওয়াটার খান। কিংবা সারাদিন ধরে শুধুই ডিটক্স ওয়াটার খেতে থাকেন, তখনই বিপদ বাড়ে। এতে দেহে ভিটামিন ও মিনারেলের ভারসাম্যহীনতা তৈরি হয়।
৪) ডিটক্স ওয়াটার ওজন কমাতে সবচেয়ে বেশি সহায়ক। কিন্তু এক টানা ডিটক্স ওয়াটার খেতে থাকলে ওজন কমবে না। বরং, আপনার বিপাকহার কমে যাবে। এতে দেহের পেশিও দুর্বল হয়ে পড়বে। ওজন কমবে না উল্টে সারাদিন ক্লান্তি অনুভব করবেন।
৫) অত্যধিক পরিমাণে ডিটক্স ওয়াটার খেলে পেশিতে চাপ পড়তে পারে। পেশিতে ব্যথা, বুকে ব্যথা, এমনকি লিভারের সমস্যা পর্যন্ত দেখা দিতে পারে। অনেক সময় হার্টের উপরও চাপ সৃষ্টি হয়। তাই বুঝে শুনে ডিটক্স ওয়াটার খাওয়াই স্বাস্থ্যের জন্য ভাল। সারাদিনে এক লিটারের বেশি ডিটক্স ওয়াটার খাবেন না।