'এতদিন অন্যদের জন্য...', প্রথম আইবুড়োভাত খেলেন কৌশাম্বী, খাওয়ালেন কে? - Bengali News | Kaushambi chakraborty aiburobhat given by phool ki team - 24 Ghanta Bangla News
Home

‘এতদিন অন্যদের জন্য…’, প্রথম আইবুড়োভাত খেলেন কৌশাম্বী, খাওয়ালেন কে? – Bengali News | Kaushambi chakraborty aiburobhat given by phool ki team

প্রথম আইবুড়োভাত খেলেন কৌশাম্বী

বিয়ের আর পাক্কা ছয় দিন বাকি। আদৃত রায়ের সঙ্গে এক হওয়ার প্রস্তুতি তুঙ্গে। এরই মধ্যে তাঁর জন্য যে এরকম এক সারপ্রাইজ অপেক্ষা করছে তা হয়তো নিজেও ভাবতে পারেননি কৌশাম্বী চক্রবর্তী। প্রথম বার আইবুড়োভাত খাওয়ার ছবি পোস্ট করেছেন তিনি। তাঁকে প্রথম বার আইবুড়ো ভাত কে খাইয়ছেন জানেন? না পরিবার নয়, বরং তাঁর বৃহত্তর পরিবারের হাত থেকেই প্রথম বার আইবুড়োভাত খেয়েছেন কৌশাম্বী। এই মুহূর্তে ফুলকি ধারাবাহিকে দেখা যাচ্ছে তাঁকে। আর ‘ফুলকি’ পরিবারের সকলে মিলেই আইবুড়োভাত খাইয়েছেন তাঁকে।

আবেগঘন কৌশাম্বী। সারা শরীরে খেলে যাচ্ছে এক অন্যরকম শিহরণ। ছবি শেয়ার করে তিনি লেখেন, “এতদিন অন্যদের সবার জন্য আইবুড়োভাত প্ল্যান করেছি। খাইয়েছি… আর আজ নাকি আমার আইবুড়োভাত দিল সবাই মিলে। এটা সত্যি একটা অন্যরকম অনুভূতি। ফুলকি টিমকে অনেক ধন্যবাদ। সবাইকে খুব ভালবাসি।” আয়োজন ছিল এলাহি। পোলাও, মটন লুচি থেকে শুরু করে ইলিশ, আমের চাটনি দই পুরোদস্তুর বাঙালি খাওয়াদাওয়া।

আগামী ৯ মার্চ বিয়ে করতে চলেছেন আদৃত ও কৌশাম্বী। হাওড়ার এক বিলাসবহুল রিসর্টে বসবে বিয়ের অনুষ্ঠান। অন্যদিকে শহরের এক পাঁচতারায় আয়োজন করা হয়েছে রিসেপশন। হাজির থাকবেন ইন্ডাস্ট্রির চেনামুখ। যদিও মিঠাই ওরফে সৌমিতৃষা কুন্ডু সেই বিয়েতে আসেন কিনা এখন সেটাই দেখার।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *