WBBSE Class 10 Result 2024 Topper: মাধ্যমিকে প্রথম চন্দ্রচূড় সেন, দ্বিতীয় সাম্যপ্রিয় গুরু, তৃতীয় স্থানে তিনজন - Bengali News | WBBSE Class 10 Result 2024 Toppers List, Check Out Complete Rank - 24 Ghanta Bangla News
Home

WBBSE Class 10 Result 2024 Topper: মাধ্যমিকে প্রথম চন্দ্রচূড় সেন, দ্বিতীয় সাম্যপ্রিয় গুরু, তৃতীয় স্থানে তিনজন – Bengali News | WBBSE Class 10 Result 2024 Toppers List, Check Out Complete Rank

Spread the love

কলকাতা: প্রকাশিত হল মাধ্যমিকের ফল। মধ্য শিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গাঙ্গুলি সাংবাদিক বৈঠক করে মাধ্য়মিকের কৃতি তালিকা প্রকাশ করেন। মোট ৯ লক্ষ ১২ হাজার ৫৯৮ জন পরীক্ষার্থী মাধ্যমিক পরীক্ষা দিয়েছিলেন। মোট ৭ লক্ষ ৬৫ হাজার ২৫২ জন পরীক্ষার্থী পরীক্ষায় পাস করেছেন।  প্রথম দশজনের তালিকায় রয়েছেন ৫৭ জন। দক্ষিণ ২৪ পরগনা ৮ জন, দক্ষিণ দিনাজপুর থেকে ৭ জন, পূর্ব বর্ধমান থেকে ৭ জন, পূর্ব মেদিনীপুর থেকে ৭ জন, বাঁকুড়া থেকে ৪ জন, বীরভূম থেকে ৪ জন, উত্তর ২৪ পরগনা থেকে ৪ জন,  হাওড়া থেকে ১ জন, কলকাতা থেকে ১ জন, পুরুলিয়া থেকে ১ জন, মালদা থেকে ৪ জন, পশ্চিম মেদিনীপুর থেকে ৪ জন, কোচবিহার থেকে ২ জন রয়েছেন।

মাধ্যমিকে প্রথম স্থান-

এ বছরের মাধ্যমিক পরীক্ষায় প্রথম হয়েছেন কোচবিহারের রামভোলা হাইস্কুলের চন্দ্রচূড় সেন। তাঁর প্রাপ্ত নম্বর ৬৯৩। ৯৯ শতাংশ নম্বর পেয়েছেন চন্দ্রচূড়।

দ্বিতীয় স্থান-

দ্বিতীয় হয়েছেন পুরুলিয়া জেলা স্কুলের সাম্যপ্রিয় গুরু। তাঁর প্রাপ্ত নম্বর ৬৯২। ৯৮.৮৬ শতাংশ নম্বর পেয়েছেন।

তৃতীয় স্থান-

তৃতীয় হয়েছেন দক্ষিণ দিনাজপুরের , বালুরঘাট হাইস্কুলের উদয়ন প্রসাদ, বীরভূম থেকে পুস্পিতা বাসুরি, নিউ ইন্টিগ্রেটেড গভর্মেন্ট স্কুল, ইলমবাজার। নৈরিত রঞ্জন পাল, দক্ষিণ ২৪ পরগনা নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয়। তাঁদের প্রাপ্ত নম্বর ৬৯১।

চতুর্থ স্থান-

চতুর্থ হয়েছেন তপোজ্যোতি মণ্ডল, হুগলি কামারপুকুর রামকৃ্ষ্ণ মিশন।

পঞ্চম স্থান-

পঞ্চম হয়েছেন অর্ঘ্যদীপ বসাক, পারুলডাঙা নসরতপুর হাইস্কুল, পূর্ব বর্ধমান।

ষষ্ঠ স্থান-

ষষ্ঠ হয়েছেন দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট হাই স্কুলের কৃষাণু সাহা।

মালদহের মহম্মদ সাহারুদ্দিন,পশ্চিম মেদিনীপুরের মেদিনীপুর কলেজিয়েট স্কুলের ছাত্র।

দক্ষিণ ২৪ পরগনা অলিভ গায়েন নরেন্দ্রপুর

সপ্তম স্থান- 

কোচবিহারে আসিফ তামাল। মাথাভাঙা হাইস্কুল।

দক্ষিণ দিনাজপুরের আবৃত্তি ঘটক। বালুরঘাট হাই স্কুল

সাত্যদা দে। বালুরঘাট হাইস্কুল

বীরভূমের আরত্রিক শ। সরোজিনী দেবী শিশু মন্দির।

পূর্ব মেদিনীপুরের সুপম কুমার রায়। জ্ঞানদাপ বিদ্যাপীঠ

কৌস্তভ মল। বিবেকানন্দ মিশন আশ্রম পূর্ব মেদিনীপুর

আলেখ্য মাইতি। নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন

পূর্ব বর্ধমানের ইন্দ্রানী চক্রবর্তী। বর্ধমান বিদ্যার্থী ভবন গার্লস

দেবজ্যোতি ভট্টাচার্য।  বর্ধমান মিউনিসিপ্যাল হাই স্কুল

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *