Indian Army: বাংলা ছেড়ে ভিন রাজ্যে ডিউটি, ভারতীয় সেনার বাড়িতেই দিনভর ‘খেলে’ চলে গেল চোরের দল, ইমেলটা আসতেই চোখ ছানাবড়া পুলিশের - Bengali News | Taking advantage of the absence of anyone at the army personnel's house, miscreants broke the door lock and entered and looted everything - 24 Ghanta Bangla News
Home

Indian Army: বাংলা ছেড়ে ভিন রাজ্যে ডিউটি, ভারতীয় সেনার বাড়িতেই দিনভর ‘খেলে’ চলে গেল চোরের দল, ইমেলটা আসতেই চোখ ছানাবড়া পুলিশের – Bengali News | Taking advantage of the absence of anyone at the army personnel’s house, miscreants broke the door lock and entered and looted everything

Spread the love

বাঁকুড়া: ফাঁকা বাড়িতে দিনভর খেলল চোরের দল। তাও আবার সেনাকর্মীর বাড়িতে। বাড়িতে কেউ না থাকার সুযোগ নিয়ে বাড়ির মূল দরজার তালা ভেঙে ভেতরে ঢুকে সর্বস্ব লুঠ করে নিয়ে গেল দুষ্কৃতীরা। ঘটনা বাঁকুড়ার গঙ্গাজলঘাটি থানার অমরকানন রবীন্দ্রপল্লী এলাকার। খবর চাউর হতেই ব্যাপক শোরগোল এলাকায়।  

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, অমরকানন রবীন্দ্রপল্লী এলাকার বাসিন্দা বিষ্ণুদ্যুতি সিংহ সেনা কর্মী হিসাবে রাজস্থানের জয়সলমীরে কর্মরত।  বাড়িতে থাকতেন বিষ্ণুদ্যুতি সিংহর বৃদ্ধা মা, স্ত্রী ও সন্তান। গত ১২ ফেব্রুয়ারি মা, স্ত্রী বাচ্চাকে নিয়ে রাজস্থানে যান। বাড়িতে পড়ে তালা। কিন্তু, কে আর জানতো ফাঁকা বাড়িতেই হানা দেবে চোরের দল।

এদিন সকালে স্থানীয়রা দেখেন বিষ্ণুদ্যুতি সিংহর বাড়ির দরজায় দেওয়া তালা ভাঙা। ভেতরে ঢুকতেই চোৎ কপালে উঠে যায় তাঁদের। গোটা বাড়িতে লুঠপাট চালানো হয়েছে। দেখা যায় বাড়ির সমস্ত জিনিস এদিক পড়ে রয়েছে। তড়িঘড়ি প্রতিবেশীরা ওই সেনাকর্মীকে ফোন করেন। এলাকার লোকজনের থেকে খবর পেয়ে  ই-মেইলের মাধ্যমে গোটা বিষয়টি গঙ্গাজলঘাটি থানায় জানান বিষ্ণুদ্যুতি সিংহ। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। সেনাকর্মীর পরিবারের দাবি, কয়েক লক্ষ টাকার দামি ধাতুর অলঙ্কার ছাড়াও নগদ বেশ কিছু টাকা চুরি করে নিয়ে গিছে দুস্কৃতীরা। তবে এ ঘটনা প্রথম নয়, এলাকার বাসিন্দারা বলছেন বিগত কয়েক মাস থেকেই এলাকায় বেড়েছে চোরেদের উপদ্রব। একের পর এক চুরির ঘটনায় স্বাভাবিকভাবেই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। 

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *