WBBSE 10th Results: জয়জয়কার নরেন্দ্রপুরের, সাফল্যের ‘গুপ্তিমন্ত্র’ শোনালেন স্বামী ইষ্টেশানন্দ মহারাজ – Bengali News | WBBSE 10th Results Six students of Ramakrishna Mission in top 10
ছাত্রদের সঙ্গে প্রধান শিক্ষক স্বামী ইষ্টেশানন্দ মহারাজ। Image Credit source: TV9 Bangla
স্বামী ইষ্টেশানন্দ মহারাজ বলেন, “আমরা সাফল্যে খুশি। এই সাফল্যের মূল একটাই, নরেন্দ্রপুর একটা আবাসিক বিদ্যালয়। ছাত্ররা এখানে থেকে পড়াশোনা করে। ফলে সহজেই একে অপরের সুবিধা অসুবিধায় কাছে আসতে পারে। মাস্টারমশাইদের কাছ থেকেও সহজেই সহযোগিতা পায়। আর নরেন্দ্রপুরে তপোবনের মতো একটা পরিবেশ আছে। এটাও সাফল্যের দিকে এগিয়ে দিতে সাহায্য করে। আরেকটা জিনিস, একবিংশ শতাব্দীতে মোবাইল ফোনের গুরুত্ব আছে তা অনস্বীকার্য। তবে আমাদের এখানে ছাত্রদের হাতে মোবাইল ফোন থাকে না। নিরবিচ্ছিন্ন পড়াশোনা, একসঙ্গে বেড়ে ওঠাই ওদের কাছে প্রধান বিষয়।”
এবার তৃতীয়, ষষ্ঠ, সপ্তম, নবম, দশম স্থানে নরেন্দ্রপুরের ছাত্র। তৃতীয় নৈঋত রঞ্জন পাল (৬৯১), ষষ্ঠ অলিভ গায়েন (৬৮৮), সপ্তম আলেখ্য মাইতি (৬৮৭), নবম ঋতব্রত নাথ ও ঋত্বিক দত্ত (৬৮৫), দশম শুভ্রকান্তি জানা (৬৮৪)। এছাড়া সোনারপুরের সারদা বিদ্যাপীঠ থেকে দুই পরীক্ষার্থী মেধা তালিকায় জায়গা করে নিয়েছে। অষ্টম সন্দীপন মান্না (৬৮৬), নবম ঈশান বিশ্বাস (৬৮৫)।